সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাতীয় কন্যাশিশু দিবস ও দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত
"শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ পালিত হয়েছে। একইসাথে "ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি" স্লোগানে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসও উদযাপন করা হয়।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।
জাতীয় কন্যাশিশু দিবসের আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন সভাপতিত্ব করেন। কিশোর-কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার জিনিয়া জাফরিন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নেতা মোঃ মোতাহার হোসেন, হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি এসআই মোরছালিন, শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামত আলী, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ এবং শিশুকলী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাত মওয়া। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
একই সময়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়ও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান এই সভার সঞ্চালনায় ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলা ফায়ার সার্ভিস কর্মীরা অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শন করেন, যা উপস্থিত সকলের মনোযোগ আকর্ষণ করে।