সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহে দুর্গাপূজা উপলক্ষে বৃদ্ধাশ্রমের মায়েদের উপহার ও শাড়ি বিতরণ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জোড়াপুকুরিয়া বৃদ্ধাশ্রম ও পুনর্বাসন কেন্দ্রে নিরাস্রয় মা ও শিশুদের মাঝে নতুন শাড়ি ও জামাকাপড় বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে নীলিমা স্টোরের পরিচালক ও পূজা উদযাপন ফ্রন্ট ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব বিজন ঘোষের উদ্যোগে এই উপহারসামগ্রী বিতরণ করা হয়। উপহার বিতরণকালে তাঁর সহধর্মিণী মুক্তারানী ঘোষ, ছেলে দীপ ঘোষ ও কন্যা রঙ্গিতা ঘোষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হরিণাকুণ্ডু জোড়াপুকুরিয়া বৃদ্ধাশ্রমের ২২ জন মা-কে নতুন শাড়ি এবং সেখানে অবস্থানরত শিশুদের পোশাক প্রদান করা হয়। পূজার আনন্দ ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ পেয়ে উচ্ছ্বসিত হন বৃদ্ধাশ্রমের বাসিন্দারা। উপহার পেয়ে মায়েরা উদ্যোক্তা ও তাঁর পরিবারের সার্বিক কল্যাণে আশীর্বাদ জ্ঞাপন করেন।
এ সময় বিজন ঘোষ বলেন, বৃদ্ধাশ্রমে থাকা মায়েদের যেকোনো প্রয়োজনে তিনি সবসময় পাশে থাকার চেষ্টা করবেন এবং তাদের সেবায় সাধ্যমতো সহায়তা অব্যাহত রাখবেন।