সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
গাংনীতে ‘জয় বাংলা’ লেখা ৬ বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
মেহেরপুরের গাংনী উপজেলায় পৃথক দুটি স্থান থেকে লাল টেপে মোড়ানো ছয়টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত বস্তুগুলোর মধ্যে তিনটিতে 'জয় বাংলা' লেখা রয়েছে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি করেছে।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টায় উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যানপাড়ায় মৃত রুহুল কুদ্দুসের ছেলে মো. হযরত আলীর বাড়ির মার্কেটের সামনে থেকে তিনটি বোমা সদৃশ বস্তু পাওয়া যায়। এরপর বুধবার সকাল ৭টার দিকে পার্শ্ববর্তী বোলতলা বাজারের অদূরে একটি সেতুর ওপর থেকে একই ধরনের আরও তিনটি বস্তু উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে দুর্বৃত্তরা এই বস্তুগুলো রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে গাংনী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বস্তুগুলো উদ্ধার করে। এসময় তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন।
একই ধরনের ছয়টি বস্তু উদ্ধার হওয়ায় এলাকার মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। তবে এগুলোর প্রকৃত বোমা কিনা, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। কে বা কারা এবং কী উদ্দেশ্যে এসব বস্তু সেখানে রেখেছে, তা এখনও স্পষ্ট নয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেই দুর্বৃত্তরা এই বোমা সদৃশ বস্তুগুলো ফেলে রেখে যেতে পারে। তিনি আরও বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মেহেরপুরের গাংনী সীমান্তে বিজিবির অভিযানে ৯০ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার
৭ ঘন্টা আগে
মেহেরপুরে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের জোরালো প্রতিবাদ
১৮ ঘন্টা আগে
মুজিবনগরে মতবিনিময় সভা
১৮ ঘন্টা আগে