লগইন
গাজীপুরে গণশুনানিতে সরাসরি মানুষের সমস্যার সমাধান করছেন জেলা প্রশাসক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ০৪:০০ দুপুর ১২৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঢাকা বিভাগ
গাজীপুরে গণশুনানিতে সরাসরি মানুষের সমস্যার সমাধান করছেন জেলা প্রশাসক

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নূরুল করিম ভূঁইয়া সাধারণ মানুষের অভাব-অভিযোগ ও নানা সংকটের কথা সরাসরি শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার মাধ্যমে জনসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন।

প্রতি সপ্তাহের বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে এই বিশেষ গণশুনানির আয়োজন করা হচ্ছে। জেলার দূরদূরান্ত থেকে আসা অসহায়, সুবিধাবঞ্চিত ও নানা সমস্যায় জর্জরিত মানুষ সরাসরি জেলা প্রশাসকের মুখোমুখি হয়ে নিজেদের দুঃখ-কষ্টের কথা তুলে ধরার সুযোগ পাচ্ছেন। জেলা প্রশাসক অত্যন্ত ধৈর্য ও সহমর্মিতার সঙ্গে তাদের বক্তব্য শুনছেন এবং যেসব সমস্যার দ্রুত সমাধান করা সম্ভব, সেগুলোর ব্যাপারে তাৎক্ষণিক পদক্ষেপ নিচ্ছেন। এছাড়া অন্যান্য বিষয়ের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের দ্রুত প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হচ্ছে।

বুধবারের এই গণশুনানিতে সাধারণ মানুষের জীবনযাত্রার নানা সংকট উঠে আসছে। এর মধ্যে রয়েছে চিকিৎসার ব্যয়ভার বহন, আর্থিক সংকট, পারিবারিক ও সামাজিক দ্বন্দ্ব, জমিজমা সংক্রান্ত জটিলতা, সরকারি ভাতা প্রাপ্তি, কর্মসংস্থান সৃষ্টি এবং বকেয়া বেতন আদায়ের মতো বিষয়গুলো।

এবারের গণশুনানিতে পঙ্গু বাবার চিকিৎসার আর্থিক সাহায্য চাইতে এসেছিলেন পোশাককর্মী সানিয়া আক্তার। তার করুণ পরিস্থিতির কথা শুনে তাৎক্ষণিকভাবে নগদ অর্থ সহায়তার পাশাপাশি ঢাকার পঙ্গু হাসপাতালে তার বাবার সুচিকিৎসার আশ্বাস দেন জেলা প্রশাসক। একইভাবে, স্তন ক্যান্সারে আক্রান্ত টঙ্গীর অসহায় বৃদ্ধা সামসুন্নাহারের চিকিৎসার জন্যও তাত্ক্ষণিক আর্থিক অনুদান দেওয়া হয়।

কেবল চিকিৎসায় নয়, পারিবারিক নির্যাতনের শিকার মানুষেরাও এখানে প্রতিকার পাচ্ছেন। স্বামীহারা বিধবা হালিমা আক্তার তার ভাসুর ও আত্মীয়দের অত্যাচারে ঘরছাড়া হয়ে পড়েছিলেন। তার এই অসহায়ত্বের কথা শুনে জেলা প্রশাসক দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সদর সার্কেলের এসিল্যান্ডকে নির্দেশ দেন।

এ ছাড়া ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ, মাতৃত্বকালীন ভাতা, বিভিন্ন কারখানার বকেয়া বেতন আদায় এবং স্থানীয় সড়ক সংস্কারসহ নানা জনদুর্ভোগের বিষয়ও গণশুনানিতে উঠে আসে। অনেক এলাকায় নতুন ভূমি অফিস ও হাসপাতাল স্থাপনের মতো গুরুত্বপূর্ণ দাবিও জেলা প্রশাসনের নজরে আনা হচ্ছে।

এই উদ্যোগের বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, "আমাদের মূল লক্ষ্য হলো একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা, যেখানে প্রতিটি মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে। প্রতি বুধবার যখন অসহায় মানুষগুলো আশার আলো নিয়ে এখানে আসেন, তখন তাদের জন্য কিছু করা আমরা আমাদের নৈতিক দায়িত্ব বলে মনে করি।"

প্রশাসন ও জনগণের মধ্যকার দূরত্ব কমিয়ে সরকারি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গাজীপুর জেলা প্রশাসনের এই উদ্যোগ মাঠপর্যায়ে একটি অনুকরণীয় উদাহরণ হয়ে উঠেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

৬ ঘন্টা আগে
তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

লাখো মানুষের প্রতিবাদ

৬ ঘন্টা আগে
লাখো মানুষের প্রতিবাদ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

১০ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১০ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

১১ ঘন্টা আগে
১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

১১ ঘন্টা আগে
কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১৪ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

১৪ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

১৫ ঘন্টা আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

১৫ ঘন্টা আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।