লগইন
এশিয়ান গেমসের ফাইনাল থেকে ছিটকে গেল বাংলাদেশ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ অক্টোবর, ২০২৬ | ০২:০২ দুপুর ১৩২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

খেলাধুলা
পাকিস্তানের কাছে হেরে স্বপ্নভঙ্গ | এশিয়ান গেমসের ফাইনাল থেকে ছিটকে গেল বাংলাদেশ

তাওহিদ হৃদয়ের দুর্দান্ত একক লড়াই সত্ত্বেও এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে ফাইনালে ওঠার স্বপ্ন ভঙ্গ হলো বাংলাদেশের। জাপানের নিশিন শহরের কোরোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত আসরের প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান। এই পরাজয়ে স্বর্ণ ও রৌপ্য পদক জয়ের দৌড় থেকে ছিটকে গেল লিটন দাসের দল।

বৃষ্টির বাধায় মাঠের আউটফিল্ড ভেজা থাকায় ম্যাচটি দেরিতে শুরু হয়। ফলে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ১৩ ওভারে নির্ধারণ করেন আম্পায়াররা। টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১১ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৯ বল ও ৬ উইকেট হাতে রেখেই অনায়াসে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

কার্টেল ওভারের এই ম্যাচে শুরুতেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। পাকিস্তানি স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ২১ রানে ৩ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে লাল-সবুজের দল। ওপেনার তানজিদ হাসান তামিম ১৭ রান করলেও পারভেজ হোসেন ইমন ও অধিনায়ক লিটন কুমার দাস (২) দ্রুত সাজঘরে ফেরেন। চতুর্থ উইকেটে সাইফ হাসান হাল ধরার চেষ্টা করলেও ১৯ রান করে এলবিডব্লিউর শিকার হলে ৪৫ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।

এমন কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরেন তাওহিদ হৃদয় ও মোসাদ্দেক হোসেন। পঞ্চম উইকেট জুটিতে এই দুই ব্যাটসম্যান মাত্র ৩০ বলে ৫৩ রানের ঝোড়ো জুটি গড়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন। হৃদয় খেলেন ২৫ বলে ৪২ রানের এক বিধ্বংসী ইনিংস। তবে ইনিংসের শেষ দিকে সুফিয়ান মুকিমের ঘূর্ণি জাদুতে হৃদয় ও মোসাদ্দেক পরপর দুই বলে বিদায় নিলে রান তোলার গতি কমে যায়। শেষ দিকে শেখ মাহেদীর ব্যাটে চড়ে নির্ধারিত ওভারে ১১১ রান সংগ্রহ করে বাংলাদেশ। পাকিস্তানের পক্ষে সুফিয়ান মুকিম ২৬ রান খরচায় শিকার করেন ৩টি উইকেট।

১১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৫৩ রানেই ৪ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়েছিল পাকিস্তানও। সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব ও উসমান খানকে ফিরিয়ে ম্যাচ জমিয়ে তুলেছিলেন বাংলাদেশি বোলাররা।

তবে পঞ্চম উইকেটে আবদুল সামাদ ও হাসান নওয়াজ অবিচ্ছিন্ন ৫৯ রানের ম্যাচজয়ী জুটি গড়ে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেন। সামাদ মাত্র ১৫ বলে ৩০ রানের ম্যাচ জেতানো ক্যামিও ইনিংস খেলেন। অন্যদিকে ২২ বলে ২৭ রানে অপরাজিত থাকেন হাসান নওয়াজ। শেষ পর্যন্ত ১১.৩ ওভারেই ৪ উইকেট হারিয়ে ১১২ রান তুলে জয় নিশ্চিত করে পাকিস্তান।

ফাইনালে ওঠার সুযোগ হারালেও এশিয়ান গেমসে বাংলাদেশের পদক পাওয়ার সম্ভাবনা এখনও রয়েছে। আগামী শনিবার (৩ অক্টোবর) ব্রোঞ্জ পদক নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ১৩ ওভারে ১১১/৭ (হৃদয় ৪২, সাইফ ১৯, তানজিদ ১৭; সুফিয়ান ৩/২৬)।
পাকিস্তান: ১১.৩ ওভারে ১১২/৪ (সামাদ ৩০*, হাসান ২৭*, উসমান ১৪; মাহেদী ১/১৭, মুস্তাফিজ ১/৪১)।
ফলাফল: পাকিস্তান ৬ উইকেটে জয়ী।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

৭ ঘন্টা আগে
মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

৮ ঘন্টা আগে
এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ইরানে পুনরায় সামরিক হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের, সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি তেহরানের

৮ ঘন্টা আগে
ইরানে পুনরায় সামরিক হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের, সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি তেহরানের

দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী

৯ ঘন্টা আগে
দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী

মেহেরপুরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতেই আটক ৪৯

১০ ঘন্টা আগে
মেহেরপুরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতেই আটক ৪৯

ভ্যানিটি ফেয়ারের অনুসন্ধানে নতুন মোড়

১২ ঘন্টা আগে
ভ্যানিটি ফেয়ারের অনুসন্ধানে নতুন মোড়

নওগাঁয় নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার

১২ ঘন্টা আগে
নওগাঁয় নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার

আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও  চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার

দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক

১৪ ঘন্টা আগে
দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক

চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি

১৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।