লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

চুয়াডাঙ্গার দুই আসনে লড়াই এখন দ্বিমুখী: শেষ মুহুর্তে কে এগিয়ে নির্বাচনী প্রচারণায়?
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ ফেব্রুয়ারি, ২০২৬ | ১১:২৫ দুপুর ১১২ বার পঠিত
ফন্ট সাইজ:

জাতীয় নির্বাচন চুয়াডাঙ্গার দুই আসনে লড়াই এখন দ্বিমুখী: শেষ মুহুর্তে কে এগিয়ে নির্বাচনী প্রচারণায়?

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনেই বইছে নির্বাচনী হাওয়া। চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির শরীফুজ্জামানের ও বিপরীতে জামায়াতের মাসুদ পারভেজ রাসেলের’র লড়াই এখন তুঙ্গে। অন্যদিকে, চুয়াডাঙ্গা-২ আসনে জেলা বিএনপির প্রভাবশালী নেতা মাহমুদ হাসান খান বাবু ও বিপরীতে জামায়াত প্রার্থী রুহুল আমিন।

চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত এ আসনে মূল লড়াইটা হচ্ছে দ্বিমুখী। বিএনপির প্রার্থী শরীফুজ্জামান শরীফ (ধানের শীষ) এখন পর্যন্ত প্রচার-প্রচারণায় সবার শীর্ষে। বড় বড় শোডাউন আর পথসভার মাধ্যমে তিনি পুরো নির্বাচনি এলাকা চষে বেড়াচ্ছেন। তিনি মূলত গণতন্ত্র পুনরুদ্ধার এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের অঙ্গীকার করছেন।

অন্যদিকে, ১০ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল (দাঁড়িপাল্লা) এর পক্ষ্যেও হচ্ছে বড় বড় শোডাউন। জোটের পূর্ণ সমর্থন পেলে তিনি ভোটের ব্যবধানে বড় চমক দেখাতে পারেন বলে মনে করছেন জামায়াতের নেতাকর্মীরা। এছাড়া ইসলামী আন্দোলনের ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী এই আসনে লড়ে যাচ্ছেন। তবে এই আসনের ভোট মূলত দ্বিমুখী।

দামুড়হুদা ও জীবননগর নিয়ে গঠিত চুয়াডাঙ্গা-২ আসনটি এখন সবচেয়ে বেশি ‘হাই-ভোল্টেজ’। এখানে বিএনপির প্রার্থী মাহমুদ হাসান খান বাবু (ধানের শীষ)। জেলা বিএনপির সভাপতি ও ব্যবসায়ী নেতা হিসেবে তার প্রভাব ও বিশাল কর্মীবাহিনী রয়েছে। তিনি এই অঞ্চলকে একটি বাণিজ্যিক হাবে পরিণত করার স্বপ্ন দেখাচ্ছেন।

তবে বাবুর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন জামায়াতের মো. রুহুল আমিন (দাঁড়িপাল্লা)। রুহুল আমিন বিশেষ করে চুয়াডাঙ্গাকে ‘চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত’ করার প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালাচ্ছেন। বিশ্লেষকদের মতে, জামায়াত যদি সাধারণ ভোটারদের ভোটে ভাগ বসাতে পারে, তবে ফল অন্যরকমও হতে পারে।

এদিকে, ইসলামী আন্দোলনের প্রার্থী হাসানুজ্জামান সজীব (হাতপাখা) কৃষিনির্ভর এই এলাকায় প্রান্তিক কৃষকদের মন জয়ের চেষ্টা করছেন। তার ‘কৃষিবান্ধব রাষ্ট্র’ গঠনের প্রতিশ্রুতি কৃষকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলছে।

ভোটাররা যা বলছেন

এক নজরে দুই আসনের লড়াই:

আসনমূল প্রতিদ্বন্দ্বী (১)মূল প্রতিদ্বন্দ্বী (২)লড়াইয়ের ধরন
চুয়াডাঙ্গা-১শরীফুজ্জামান শরীফ (বিএনপি)মাসুদ পারভেজ রাসেল (জামায়াত)জনপ্রিয়তার লড়াই
চুয়াডাঙ্গা-২মাহমুদ হাসান খান বাবু (বিএনপি)মো. রুহুল আমিন (জামায়াত)সমানে সমান টক্কর

শেষ পর্যন্ত চুয়াডাঙ্গার এই দুই আসনে ‘ধানের শীষ’ জয়ী হয় নাকি ‘দাঁড়িপাল্লা’র কাছে হিসাব পাল্টে যায়—তা দেখতে ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

নির্বাচনে বিএনপি ও জামায়াত জোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

জাতীয় নির্বাচন | নির্বাচনে বিএনপি ও জামায়াত জোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

৯ ঘন্টা আগে
অমর একুশে গ্রন্থমেলা ২০২৬-এ আলমডাঙ্গা তিন লেখকের নতুন বই

অমর একুশে গ্রন্থমেলা ২০২৬-এ আলমডাঙ্গা তিন লেখকের নতুন বই

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বুনিয়াদের উদ্যোগে স্বরচিত কবিতা পাঠের আসর

আলমডাঙ্গায় বুনিয়াদের উদ্যোগে স্বরচিত কবিতা পাঠের আসর

১ দিন আগে
আলমডাঙ্গায় বিএনপির সমাবেশে জনতার ঢল : পরিবর্তনের বার্তা শোনালেন শরীফুজ্জামান শরীফ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় বিএনপির সমাবেশে জনতার ঢল : পরিবর্তনের বার্তা শোনালেন শরীফুজ্জামান শরীফ

১ দিন আগে
চুয়াডাঙ্গার দুই আসনে লড়াই এখন দ্বিমুখী: শেষ মুহুর্তে কে এগিয়ে নির্বাচনী প্রচারণায়?

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গার দুই আসনে লড়াই এখন দ্বিমুখী: শেষ মুহুর্তে কে এগিয়ে নির্বাচনী প্রচারণায়?

১ দিন আগে
আলমডাঙ্গায় আচরণবিধি লঙ্ঘনে বিএনপি ও জামায়াত সমর্থককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় আচরণবিধি লঙ্ঘনে বিএনপি ও জামায়াত সমর্থককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

২ দিন আগে
১০ গ্রামের মন্ডল প্রধানদের খানা দিয়ে আনুষ্ঠানিকভাবে মন্ডলী নিলেন আলমডাঙ্গা ডামোশ গ্রামের রেজাউল হক

১০ গ্রামের মন্ডল প্রধানদের খানা দিয়ে আনুষ্ঠানিকভাবে মন্ডলী নিলেন আলমডাঙ্গা ডামোশ গ্রামের রেজাউল হক

২ দিন আগে
আলমডাঙ্গায় নির্বাচনি আচরণ বিধি রক্ষায় কঠোরহস্ত আলমডাঙ্গার নারী ইউএনও

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনি আচরণ বিধি রক্ষায় কঠোরহস্ত আলমডাঙ্গার নারী ইউএনও

২ দিন আগে
এরশাদপুর একাডেমির প্রাক্তন প্রধান শিক্ষকের স্ত্রী হাসিনা খাতুনের ইন্তেকাল

এরশাদপুর একাডেমির প্রাক্তন প্রধান শিক্ষকের স্ত্রী হাসিনা খাতুনের ইন্তেকাল

৩ দিন আগে
আলমডাঙ্গা ব্যায়ামাগারের উদ্যোগে শরীরচর্চার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা ও বনভোজন অনুষ্ঠিত

শরীরচর্চা | আলমডাঙ্গা ব্যায়ামাগারের উদ্যোগে শরীরচর্চার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা ও বনভোজন অনুষ্ঠিত

৩ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।