লগইন
১০ গ্রামের মন্ডল প্রধানদের খানা দিয়ে আনুষ্ঠানিকভাবে মন্ডলী নিলেন আলমডাঙ্গা ডামোশ গ্রামের রেজাউল হক
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ০২:২৯ দুপুর ৫৩৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
১০ গ্রামের মন্ডল প্রধানদের খানা দিয়ে আনুষ্ঠানিকভাবে মন্ডলী নিলেন আলমডাঙ্গা ডামোশ গ্রামের রেজাউল হক

আলমডাঙ্গার ডামোশ গ্রামের রেজাউল হক ১০ গ্রামের মন্ডল প্রধানদের খানা দিয়ে আনুষ্ঠানিকভাবে মন্ডলী গ্রহণ করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) ১০ গ্রামের মন্ডল প্রধানদের উপস্থিতিতে তার মাথায় মন্ডলী গামছার পাগড়ি পরিয়ে তাকে মন্ডল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। উল্লেখ্য, কয়েক বছর আগে তার পিতা আক্কাস আলী মন্ডলের মৃত্যু হলে ছোট ভাই আলমাস ও পরিবারের সকলের সম্মতিক্রমে পিতার কুলখানী অনুষ্ঠানে মন্ডলী প্রধানের দায়িত্ব গ্রহণ করেন রেজাউল হক।


৫ গ্রামের মন্ডল প্রধান সাবেক পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৫ গ্রামের অ্যাসোসিয়েশনের সভাপতি সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী। তিনি বলেন, মন্ডলরা চাইলে গ্রামকে বাল্যবিয়ে, মাদক ও দুর্নীতিমুক্ত করে তুলতে পারেন। সালিশে নিরপেক্ষতা বজায় রাখলে মন্ডলদের প্রতি সাধারণ মানুষের আস্থা ও শ্রদ্ধা আরও বাড়বে।



অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৫ গ্রামের মন্ডল অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সামসুজ্জোহা সাবু, মন্ডল অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সাবেক ব্যাংকার সিরাজুল ইসলাম, মন্ডল অ্যাসোসিয়েশনের সহসভাপতি আবুল কালাম আজাদ বেল্টু, প্রশিক্ষণ সম্পাদক নজরুল ইসলাম, সদস্য আলহাজ¦ শহিদুল ইসলাম, রিকাত আলী, খাইরুল ইসলাম, ঠান্ডুর রহমান।


মন্ডল অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মানোয়ার হোসেনের উপস্থাপনায় বক্তব্য প্রদান করেন মন্ডলদের মধ্যে নাজিম উদ্দিন, বাবলুর রহমান, আবুল কাসেম, সেকেন্দার আরী, রওশন কামাল, ইমদাদুল হক জান্টু, জগলুল আরেফিন, আক্তার হোসেন, লুৎফর রহমান, মাহাতাব আলী, ফজলুর রহমান, আনিছুর রহমান, শফি উদ্দিন, আইজুদ্দিন, বোরহান উদ্দিন, ইউনুস আলী। এছাড়াও এরশাদপুর, গোবিন্দপুর, নওদাবন্ডবিল, ফরিদপুর, ডামোশ, কাশিপুর, কেদারনগর, বেলগাছি, রোয়াকুলি ও পোয়ামারি গ্রামের প্রায় ২ শতাধিক মন্ডল উপস্থিত ছিলেন।


আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী ও সাবেক পৌর মেয়র হাসান কাদির গনু আনুষ্ঠানিকভাবে মন্ডলী গামছা আক্কাস আলীর মাথায় পরিয়ে দেন।


শপথ বাক্য পাঠ করার মন্ডল অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সাবেক ব্যাংকার সিরাজুল ইসলাম।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

অদক্ষ চালক ও দুর্নীতির দায়

৮ ঘন্টা আগে
অদক্ষ চালক ও দুর্নীতির দায়

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

১০ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

১১ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

১২ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

১৩ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৩ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

১৪ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।