লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

আলমডাঙ্গায় আচরণবিধি লঙ্ঘনে বিএনপি ও জামায়াত সমর্থককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ০৩:০৭ দুপুর ২৪১ বার পঠিত
ফন্ট সাইজ:

জাতীয় নির্বাচন আলমডাঙ্গায় আচরণবিধি লঙ্ঘনে বিএনপি ও জামায়াত সমর্থককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা


আলমডাঙ্গায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি ও জামায়াতের সমর্থককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।


শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জনসভায় মোটরসাইকেল শোডাউন নিয়ে যাওয়ার অপরাধে ভাংবাড়িয়া ইউনিয়নের এক বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা, প্রতীকের নির্ধারিত দৈর্ঘ্য অতিক্রম করায় বাদেমাজু গ্রামের এক জামায়াত সমর্থককে ৫ হাজার টাকা এবং বেলগাছী গ্রামের আরেক জামায়াত সমর্থককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী এবং জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম আশিস মোমতাজ।


জানা গেছে, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী পুলিশ ও বিজিবি সদস্যদের নিয়ে অভিযানে বের হন। এসময় আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কে একটি বিশাল মোটরসাইকেল শোডাউন তার নজরে আসে।


নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন নিয়ে আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত জনসভায় যোগ দিতে আসছিলেন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাচনী প্রচারণায় যানবাহন ব্যবহার করে জনসভায় আসার অপরাধে ভাংবাড়িয়া গ্রামের মিজরুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


এদিকে বাদেমাজু গ্রামে জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিসের সামনে নির্ধারিত ৩ মিটার দৈর্ঘ্যের বেশি প্রতীক উত্তোলনের দায়ে জামায়াত সমর্থক বাদেমাজু গ্রামের জাহাঙ্গীর আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


অন্যদিকে জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম আশিস মোমতাজ নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে অভিযান চালিয়ে আচরণবিধির ২(ক) ধারা লঙ্ঘনের দায়ে বেলগাছী গ্রামের জাহিদুল হক মালিতাকে ২ হাজার টাকা জরিমানা করেন।


প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় আচরণবিধি লঙ্ঘনে বিএনপি ও জামায়াত সমর্থককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় আচরণবিধি লঙ্ঘনে বিএনপি ও জামায়াত সমর্থককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

৭ ঘন্টা আগে
১০ গ্রামের মন্ডল প্রধানদের খানা দিয়ে আনুষ্ঠানিকভাবে মন্ডলী নিলেন আলমডাঙ্গা ডামোশ গ্রামের রেজাউল হক

১০ গ্রামের মন্ডল প্রধানদের খানা দিয়ে আনুষ্ঠানিকভাবে মন্ডলী নিলেন আলমডাঙ্গা ডামোশ গ্রামের রেজাউল হক

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনি আচরণ বিধি রক্ষায় কঠোরহস্ত আলমডাঙ্গার নারী ইউএনও

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনি আচরণ বিধি রক্ষায় কঠোরহস্ত আলমডাঙ্গার নারী ইউএনও

৭ ঘন্টা আগে
এরশাদপুর একাডেমির প্রাক্তন প্রধান শিক্ষকের স্ত্রী হাসিনা খাতুনের ইন্তেকাল

এরশাদপুর একাডেমির প্রাক্তন প্রধান শিক্ষকের স্ত্রী হাসিনা খাতুনের ইন্তেকাল

১ দিন আগে
আলমডাঙ্গা ব্যায়ামাগারের উদ্যোগে শরীরচর্চার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা ও বনভোজন অনুষ্ঠিত

শরীরচর্চা | আলমডাঙ্গা ব্যায়ামাগারের উদ্যোগে শরীরচর্চার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা ও বনভোজন অনুষ্ঠিত

১ দিন আগে
নিমগ্ন পাঠাগারে 'লেখকের গল্প'র  চতুর্থ পর্ব অনুষ্ঠিত

নিমগ্ন পাঠাগারে 'লেখকের গল্প'র  চতুর্থ পর্ব অনুষ্ঠিত

২ দিন আগে
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: হেলমেটবিহীন যাত্রী ও রাস্তার উপর মোটরসাইকেল পার্কিং করার অপরাধে জরিমানা

আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: হেলমেটবিহীন যাত্রী ও রাস্তার উপর মোটরসাইকেল পার্কিং করার অপরাধে জরিমানা

২ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেলের পক্ষে বেলগাছী ইউনিয়ন জামায়াতের মহিলা সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেলের পক্ষে বেলগাছী ইউনিয়ন জামায়াতের মহিলা সমাবেশ

২ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে ধানের শীষ প্রতিকের  প্রার্থী শরীফুজ্জামান শরীফকে বিজয়ী করতে  নির্বাচনী মিছিল ও গণসংযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে ধানের শীষ প্রতিকের প্রার্থী শরীফুজ্জামান শরীফকে বিজয়ী করতে নির্বাচনী মিছিল ও গণসংযোগ

২ দিন আগে
আলমডাঙ্গার ভাংবাড়িয়ায় জামায়াতে ইসলামীর মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার ভাংবাড়িয়ায় জামায়াতে ইসলামীর মহিলা সমাবেশ অনুষ্ঠিত

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।