আলমডাঙ্গা ব্যায়ামাগারের উদ্যোগে শরীরচর্চার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা ও বনভোজন অনুষ্ঠিত
শরীরচর্চা আলমডাঙ্গা ব্যায়ামাগারের উদ্যোগে শরীরচর্চার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা ও বনভোজন অনুষ্ঠিত
শরিফুল ইসলাম রোকন: আলমডাঙ্গা ব্যায়ামাগারের উদ্যোগে নিয়মিত শরীরচর্চার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যায়ামাগারের সকল সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে আলমডাঙ্গা সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে প্রতিদিনের মতো শরীরচর্চা শেষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শরীরচর্চার মাধ্যমে সুস্থ জীবনযাপন নিশ্চিত করার পাশাপাশি সদস্যদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও আনন্দ বৃদ্ধি করতেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ব্যায়ামাগারের সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন ধরনের মজার ও উপভোগ্য খেলাধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার মধ্যে ছিল চোখ বেঁধে হাঁড়ি ভাঙা, দূর থেকে বল মেরে পানির বোতল ফেলা, বর্ষা নিক্ষেপ, বল ছুঁড়ে ঝুড়িতে ফেলা, দৌড় প্রতিযোগিতা সহ আরও বেশ কয়েকটি বিনোদনমূলক খেলা। ব্যায়ামাগারের ক্রীড়া প্রতিযোগীতার পাশাপাশি আলমডাঙ্গা ফুটবল একাডেমির মেয়েদের ফুটবল অনুশীলন সরকারি কলেজ মাঠ আরও দৃষ্টি নন্দন করে তোলে।
প্রতিযোগিতাগুলোকে কেন্দ্র করে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। অংশগ্রহণকারীদের মাঝে ছিল ব্যাপক উদ্দীপনা ও আনন্দ। খেলাধুলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও উৎসাহ প্রদান করা হয় এবং সকল সদস্য একে অপরকে অভিনন্দন জানান।
প্রতিযোগিতা শেষে সবাই একসঙ্গে বসে সকালের খাবার গ্রহণ করেন। বনভোজনের মাধ্যমে সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয় এবং আয়োজনটি স্মরণীয় হয়ে ওঠে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ব্যায়ামাগারের সভাপতি ইকবাল হোসেন মিয়ারর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ব্যায়ামারের ট্রেইনার মোস্তাফিজুর রহমান টুটুল, শেখ জুয়েল, রবিউল ইসলাম, শেখ মহন, জহুরুল ইসলাম, গোলাম মোক্তাদির বিদ্যুৎ, সাদ্দাম খান, আব্দুর রশিদ মঞ্জু, আলমডাঙ্গা একাডেমির ফুটবল ট্রেইনার সোহাগ আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, সার্জেন্ট ইউনুস আলী, প্রবাসী কামরুজ্জামান শামীম, তরিকুল ইসলাম জোয়ার্দ্দার, মামুন অর রশিদ মন্ডল, আরিফ, ডাবলু, রতন সাহা, আলমডাঙ্গা সকল খেলার মাঠের পানি মন্ত্রী হিসেবে পরিচিত শাফায়েত ইসলামসহ সকল ট্রেইনার ও সদস্য।
ব্যায়ামাগারের ক্যাপ্টেন ইকবাল হোসেন মিয়া জানান, এই ব্যায়ামাগার আলমডাঙ্গার সর্বস্তরের মানুষের ব্যায়ামাগার। ব্যায়ামাগারে নিয়মিত শরীরচর্চার পাশাপাশি এমন সামাজিক ও ক্রীড়ামূলক আয়োজন সদস্যদের মানসিক প্রশান্তি ও শারীরিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু
৩ দিন আগে
আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী দারুস সালাম
৪ দিন আগে