নিমগ্ন পাঠাগারে 'লেখকের গল্প'র চতুর্থ পর্ব অনুষ্ঠিত
নিমগ্ন পাঠাগারে 'লেখকের গল্প'র চতুর্থ পর্ব অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি ২০২৬ খ্রি. শুক্রবার বাদ আসর পাঠাগারের এ নিয়মিত আয়োজন অনুষ্ঠিত হল। এ পর্বের অতিথি ছিলেন লেখক ও সমাজকর্মী খোঃ হাবিবুল করিম চনচল।
কাজল আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মুনশি মুহাম্মাদ আব্দুল্লাহ। এরপর অনুষ্ঠানের এ পর্বের অতিথি তাঁর ব্যক্তিজীবন, লেখকজীবন এবং তাঁর সামাজিক কর্মকাণ্ডের নাতিদীর্ঘ গল্প তুলে ধরেন। তাঁর গল্পে উঠে আসে 'প্রাইড অব আলমডাঙ্গা' বইয়ের ইতিবৃত্ত।
অতিথির বক্তব্য শেষ হলে উপস্থিত শ্রোতাদের পক্ষ থেকে তাঁকে তাঁর জীবন, লেখালেখি ও সামাজিক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন প্রশ্ন করা হয় এবং অতিথি তার জবাব দেন। এরপর নিমগ্ন পাঠাগারের পক্ষ থেকে অতিথিকে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছাপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন, কবি শোয়াইব হোসেন টিনু। এ পর্বের সভাপতি কবি রাশেদ কিরণের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইমদাদুল হক, নাদিউজ্জামান রিজভী, তামিম হোসেন ডালিম, মো: সালাহউদ্দীন, তামজিদ হাসান আবির, তাওহীদ খান, ইলিয়াস আব্দুল্লাহ, আল ইমরান বকুল, সিদ্দিক হোসেন, ইফাদ খান, সাজিদ মাহমুদ, আল আমিন, আন নাফি ও নোমান খান প্রমুখ।

উল্লেখ্য, খোঃ হাবিবুল করিম চনচল ১৯৭২ সালের ১৭ মার্চ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা কলেজপাড়ায় জন্ম গ্রহণ করেন। তিনি সমাজ বিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন। তাঁর বই 'প্রাইড অব আলমডাঙ্গা' ২০২৪ সালে প্রকাশিত হয়।
ছবি: তামজিদ হাসান আবির
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই
১০ ঘন্টা আগে
নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে
১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ
১ দিন আগে