লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: হেলমেটবিহীন যাত্রী ও রাস্তার উপর মোটরসাইকেল পার্কিং করার অপরাধে জরিমানা
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ০২:৩৮ দুপুর ৩৫১ বার পঠিত
ফন্ট সাইজ:

অপরাধ চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: হেলমেটবিহীন যাত্রী ও রাস্তার উপর মোটরসাইকেল পার্কিং করার অপরাধে জরিমানা

আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোটরসাইকেলে হেলমেট ছাড়া তিনজন যাত্রী বহন এবং রাস্তার উপর মোটরসাইকেল পার্কিং করার অপরাধে দুইজনকে মোট ৫ হাজার ১শ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার আইলহাস লক্ষ্মীপুর ও ঘোলদাড়ি বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী।

জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী আলমডাঙ্গা থানার পুলিশ ও বিজিবির একটি টিমকে সঙ্গে নিয়ে ডাউকি, জামজামি, খাসকররা, আইলহাস ও নাগদাহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে খাসকররা-সরোজগঞ্জ সড়কে একটি মোটরসাইকেলে হেলমেট ছাড়া তিনজন আরোহীকে আটক করা হয়। পরে মোটরসাইকেল চালক লক্ষ্মীপুর গ্রামের সাকিবকে সড়ক পরিবহন আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ঘোলদাড়ি বাজারে রাস্তার উপর মোটরসাইকেল পার্কিং করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে হাসেম আলীর ছেলে মাসুদ রানাকে ১শ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী বলেন, নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো যেমন নিজের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ, তেমনি এটি আইনত দণ্ডনীয় অপরাধ।

তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়রা ভ্রাম্যমাণ আদালতের এ উদ্যোগকে স্বাগত জানান এবং সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান।

অভিযান আলমডাঙ্গা থানার এসআই হাবিবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স ও বিজিবি টিম উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঘূর্ণিঝড়ের ধ্বংসস্তূপে মানবতার হাত -উদয়পুর-কাঁঠাভাঙ্গা-হারদীর ক্ষতিগ্রস্তদের পাশে সেলিম চেয়ারম্যান

ঘূর্ণিঝড়ের ধ্বংসস্তূপে মানবতার হাত -উদয়পুর-কাঁঠাভাঙ্গা-হারদীর ক্ষতিগ্রস্তদের পাশে সেলিম চেয়ারম্যান

৮ মিনিট আগে
আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন

৩ দিন আগে
আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু

আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু

৩ দিন আগে
আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী  দারুস সালাম

আলমডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী দারুস সালাম

৫ দিন আগে
আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজা‌নোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানা‌লেন আত্মগোপনের রহস‌্য

আলমডাঙ্গায় ‘অপহরণের নাটক সাজা‌নোর ৩০ দিন পর ফিরলেন ফারুক: জানা‌লেন আত্মগোপনের রহস‌্য

৫ দিন আগে
ইরানের ওপর ইসরায়েল-মার্কিন হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় কবিতাপাঠ ও সমাবেশ

ইরানের ওপর ইসরায়েল-মার্কিন হামলার প্রতিবাদে আলমডাঙ্গায় কবিতাপাঠ ও সমাবেশ

৫ দিন আগে
আলমডাঙ্গায় জামায়াতে ইসলামী পৌরসভার ৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে শতা‌ধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আলমডাঙ্গায় জামায়াতে ইসলামী পৌরসভার ৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে শতা‌ধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

৫ দিন আগে
আলমডাঙ্গায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ১ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি—ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি অ‌্যাড. রা‌সেল

আলমডাঙ্গায় আকস্মিক ঘূর্ণিঝড়ে ১ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি—ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি অ‌্যাড. রা‌সেল

৫ দিন আগে
আলমডাঙ্গা উপজেলা পরিষদে দুস্থ ও এতিমদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

আলমডাঙ্গা উপজেলা পরিষদে দুস্থ ও এতিমদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

৫ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।