লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ০৩:০৮ দুপুর ২৪ বার পঠিত
ফন্ট সাইজ:

শিক্ষা চুয়াডাঙ্গা
এরশাদপুর একাডেমির প্রাক্তন প্রধান শিক্ষকের স্ত্রী হাসিনা খাতুনের ইন্তেকাল

আলমডাঙ্গার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এরশাদপুর একাডেমির প্রাক্তন প্রধান শিক্ষক আবুল কাশেম খানের সহধর্মিণী মোছা: হাসিনা খাতুন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শুক্রবার রাত পৌণে ২টার দিকে তিনি হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে আলমডাঙ্গা কলেজপাড়ার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৭০ বছর।


মরহুমা হাসিনা খাতুন দীর্ঘদিন ধরে পরিবার ও সমাজের কাছে একজন ধার্মিক, সজ্জন ও শান্ত স্বভাবের মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তিনি পারিবারিক ও সামাজিক জীবনে অত্যন্ত দায়িত্বশীল ছিলেন এবং আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতেন।


মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর সন্তানরা সবাই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত।


শুক্রবার বাদ জুম্মা মরহুমার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে আলমডাঙ্গা দারুস সালাম কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাযা ও দাফনকার্যে এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, আত্মীয়-স্বজন ও বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।

মরহুমার ইন্তেকালে আলমডাঙ্গার সামাজিক ও শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।


পরিবারের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় আচরণবিধি লঙ্ঘনে বিএনপি ও জামায়াত সমর্থককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় আচরণবিধি লঙ্ঘনে বিএনপি ও জামায়াত সমর্থককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

৭ ঘন্টা আগে
১০ গ্রামের মন্ডল প্রধানদের খানা দিয়ে আনুষ্ঠানিকভাবে মন্ডলী নিলেন আলমডাঙ্গা ডামোশ গ্রামের রেজাউল হক

১০ গ্রামের মন্ডল প্রধানদের খানা দিয়ে আনুষ্ঠানিকভাবে মন্ডলী নিলেন আলমডাঙ্গা ডামোশ গ্রামের রেজাউল হক

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনি আচরণ বিধি রক্ষায় কঠোরহস্ত আলমডাঙ্গার নারী ইউএনও

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনি আচরণ বিধি রক্ষায় কঠোরহস্ত আলমডাঙ্গার নারী ইউএনও

৭ ঘন্টা আগে
এরশাদপুর একাডেমির প্রাক্তন প্রধান শিক্ষকের স্ত্রী হাসিনা খাতুনের ইন্তেকাল

এরশাদপুর একাডেমির প্রাক্তন প্রধান শিক্ষকের স্ত্রী হাসিনা খাতুনের ইন্তেকাল

১ দিন আগে
আলমডাঙ্গা ব্যায়ামাগারের উদ্যোগে শরীরচর্চার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা ও বনভোজন অনুষ্ঠিত

শরীরচর্চা | আলমডাঙ্গা ব্যায়ামাগারের উদ্যোগে শরীরচর্চার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা ও বনভোজন অনুষ্ঠিত

১ দিন আগে
নিমগ্ন পাঠাগারে 'লেখকের গল্প'র  চতুর্থ পর্ব অনুষ্ঠিত

নিমগ্ন পাঠাগারে 'লেখকের গল্প'র  চতুর্থ পর্ব অনুষ্ঠিত

২ দিন আগে
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: হেলমেটবিহীন যাত্রী ও রাস্তার উপর মোটরসাইকেল পার্কিং করার অপরাধে জরিমানা

আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: হেলমেটবিহীন যাত্রী ও রাস্তার উপর মোটরসাইকেল পার্কিং করার অপরাধে জরিমানা

২ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেলের পক্ষে বেলগাছী ইউনিয়ন জামায়াতের মহিলা সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেলের পক্ষে বেলগাছী ইউনিয়ন জামায়াতের মহিলা সমাবেশ

২ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে ধানের শীষ প্রতিকের  প্রার্থী শরীফুজ্জামান শরীফকে বিজয়ী করতে  নির্বাচনী মিছিল ও গণসংযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে ধানের শীষ প্রতিকের প্রার্থী শরীফুজ্জামান শরীফকে বিজয়ী করতে নির্বাচনী মিছিল ও গণসংযোগ

২ দিন আগে
আলমডাঙ্গার ভাংবাড়িয়ায় জামায়াতে ইসলামীর মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার ভাংবাড়িয়ায় জামায়াতে ইসলামীর মহিলা সমাবেশ অনুষ্ঠিত

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।