আলমডাঙ্গায় বুনিয়াদের উদ্যোগে স্বরচিত কবিতা পাঠের আসর
আলমডাঙ্গায় বুনিয়াদের উদ্যোগে স্বরচিত কবিতা পাঠের আসর
ফেব্রুয়ারির হিমেল বাতাসে আলমডাঙ্গার হ্যামলেট ক্যাফে ভেসে উঠল শব্দের সুরে, সৃষ্টির আনন্দে। আলমডাঙ্গায় সাহিত্য সংগঠন বুনিয়াদ কর্তৃক আয়োজিত স্বরচিত কবিতা পাঠের আসর শনিবার, ৭ ফেব্রুয়ারি সন্ধ্যার হালকা আলোয় হ্যামলেটে ক্যাফের সাজানো বসার ঘরে অনুষ্ঠিত হয়।
কবি ও লেখক মাওলানা ইমদাদুল হকের সম্পাদনায় প্রকাশিত ভাঁজপত্রে মিলিত হয়েছে অল্পবয়সী ও অভিজ্ঞ কবিদের সৃষ্টির মিশেল। মাসহুদা পাপড়ি, শেখ রাসিন রহমান, আফনাব আহমাদ নাহিয়ান, সানজিদা শারমিন শুচি, জুয়েল রানা, সংগ্রাম মিয়া, ইফতেখার হোসাইন মাহের, সাফিয়া শাহরিন সাবা এবং মুহাম্মাদ মাহফুজ লিখেছেন অনুভূতির নদী, যাদের শব্দে ভাসে জীবন ও ভাবনা।
নান্দনিক এ আয়োজনে যারা সরাসরি উপস্থিত থাকতে পারেননি, তাদের কবিতার আবেগ পড়েছেন সাফিদ মাসাউদ মাফি, শাহের আহমেদ মাগফার, মো. সালেহীন, সাজিদ আরেফীন লাবিব, সিয়াম রহমান ও মীর সাজিদ।
প্রতিটি কবিতার শব্দ যেন যেন ছুঁয়ে যায় হৃদয়কে, ছুঁয়ে যায় অজানা স্মৃতিকে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আহমাদ রাজু, যিনি সময়ের সাথে সময়ের ছায়া বুনে চলেছেন।
বুনিয়াদের সদস্যরা বলেন, ভাঁজপত্রে কোন লেখা কবিতার মানদণ্ডে উত্তীর্ণ হলো বা হলো না—তার বিচার করা উদ্দেশ্য ছিল না। বরং লক্ষ্য ছিল সৃজনশীল চর্চার আগুন জ্বালানো, যারা লিখতে চান তাদের উৎসাহিত করা এবং শব্দের মহিমায় ভরা একটি সৃজনশীল আসর তৈরি করা।
আসরটি সাফিদ মাসাউদ মাফির সঞ্চালনায় শুরু হয় এবং মুহাম্মাদ মাহফুজের সমাপনী বক্তব্যে তার চূড়ান্ত আবহে শেষ হয়। সমাপনী বক্তব্যে শোনা যায় শব্দের নরম ছন্দ, অনুভূতির স্পর্শ, এবং সৃষ্টির আনন্দ মাধুরিমার আবেশ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় উপজেলা ও পৌর জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বিশ্ব কবিতা দিবস উদযাপন
৩ দিন আগে
আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত: সংঘর্ষের খবর শুনে স্টোক করে বৃদ্ধের মৃত্যু
৩ দিন আগে