লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

আওয়ামী লীগের কমিটির সদস্য এখন জামায়াতের ওয়ার্ড আমির
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ জানুয়ারী, ২০২৬ | ০৬:৪১ সকাল ১৭৬ বার পঠিত
ফন্ট সাইজ:

রাজনীতি
জাতীয় নির্বাচন আওয়ামী লীগের কমিটির সদস্য এখন জামায়াতের ওয়ার্ড আমির

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইউনিয়ন আওয়ামী লীগের কমিটির এক সদস্যকে জামায়াতে ইসলামীর ওয়ার্ড আমির নির্বাচিত করার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার খাড়েরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমানকে নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে এখন চলছে নানা আলোচনা।


মিজানুর রহমান খাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগের ১০১ সদস্যবিশিষ্ট কমিটির ৩১ নম্বর সদস্য। অথচ জানা গেছে, বছরখানেক আগে তাঁকে ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির নির্বাচিত করা হয়েছে।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময় মিজানুর রহমান তৎকালীন আইনমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। সে সময় তিনি দলীয় বিভিন্ন সভা-সমাবেশ ও মিছিলে সক্রিয়ভাবে অংশ নিতেন। ২০১৯ সালে ঘোষিত ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতেও তাঁর নাম রয়েছে। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁর এই নতুন অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।


খাড়েরা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি নাসিরুদ্দিন বলেন, ‘হাসিনা সরকারের সময় তিনি আওয়ামী লীগের ছত্রচ্ছায়ায় থেকে নানা সুবিধা নিয়েছেন। এখন পরিস্থিতি বদলে যাওয়ায় নিজের অপকর্ম আড়াল করতে জামায়াতের রাজনীতিতে আশ্রয় নিয়েছেন।’ একই ইউনিয়নের কৃষক দলের সদস্যসচিব বাবুল মিয়া বলেন, আদর্শের রাজনীতিতে এভাবে বারবার অবস্থান পরিবর্তন দুঃখজনক।


এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, ‘আমি মেম্বার হিসেবে আগে ছিলাম, এখনো আছি। সে হিসেবে হয়তো কোনো কমিটিতে আমার নাম রাখা হয়েছে। তবে কে কখন নাম বসিয়েছে, তা আমার জানা নেই। যখন যে সরকার থাকে, তখন তাদের সঙ্গেই থাকতে হয়।’


খাড়েরা ইউনিয়ন জামায়াতের আমির শরীফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মিজান মেম্বার বছরখানেক আগেই ৮ নম্বর ওয়ার্ডের আমির নির্বাচিত হয়েছেন। তবে তিনি যে আওয়ামী লীগের সদস্য ছিলেন, তা তাঁর জানা নেই।


কসবা উপজেলা জামায়াতের নায়েবে আমির পীরজাদা শিবলী নোমানী বলেন, ‘মিজান মেম্বার আওয়ামী লীগের সদস্য ছিলেন—এ তথ্য আমাদের জানা ছিল না। যদি এলাকাবাসীর পক্ষ থেকে কোনো অভিযোগ থাকে, তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগসমূহ: #জাতীয় নির্বাচন

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

আগুন | আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

মাদক | আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

১ দিন আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

১ দিন আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

১ দিন আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

১ দিন আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

২ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।