লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

পুলিশের তৎপরতায় আলমডাঙ্গায় ছিনতাই চেষ্টায় ব্যর্থতা: অভিযানে দুই ছিনতাইকারী আটক
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১১ জানুয়ারী, ২০২৬ | ০২:৩২ দুপুর ১৬৫ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
ছিনতাই পুলিশের তৎপরতায় আলমডাঙ্গায় ছিনতাই চেষ্টায় ব্যর্থতা: অভিযানে দুই ছিনতাইকারী আটক

মুর্শিদ কলিন/সোহেল হুদা আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের বৈদ্যনাথপুর মাঠে পুলিশের সময়োপযোগী হস্তক্ষেপে শনিবার ভোরে একটি ছিনতাই চেষ্টার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। পুলিশের তৎপরতায় আলমসাধু চালক ও তার মালামাল নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার ভোর আনুমানিক ৫টার দিকে গাংনী উপজেলার ষোলটাকা গ্রাম থেকে আলমসাধু চালক জব্বার চার ড্রাম মাছ নিয়ে আড়তের উদ্দেশ্য রওনা দেন।


পথে বৈদ্যনাথপুর জামতলা মাঠ এলাকায় পৌঁছালে তিনি বাঁশ দিয়ে দেওয়া ব্যারিকেড দেখতে পান ।গাড়ি থামানোর সঙ্গে সঙ্গেই চারজন সশস্ত্র দুর্বৃত্ত তাকে জিম্মি করে পাশের একটি গভীর নলকূপের ঘরে নিয়ে যায় এবং মাছের ড্রামগুলো ফেলে ছিনতাইয়ের প্রস্তুতি নিতে থাকে।


ঠিক ওই সময় ওসমানপুর ক্যাম্প পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায় । পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা মালামাল ফেলে রেখেই দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ হাত-পা বাঁধা অবস্থায় চালক জাব্বারকে উদ্ধার করে এবং ছিনতাইকারীদের ধাওয়া করে।


চালক জব্বার বলেন ,"পুলিশ যদি সময়মতো না আসত, তাহলে আমার জীবন এবং রুটি-রুজির একমাত্র সম্বল গাড়িটি হারানোর ঝুঁকিতে পড়তো । পুলিশের দ্রুত পদক্ষেপে আমি রক্ষা পেয়েছি।


ঘটনার পর আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাণী ইসরাইল অতিরিক্ত ফোর্স নিয়ে এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করেন। সকাল ৭টার দিকে তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযানে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।


ওসি বাণী ইসরাইল বলেন, জননিরাপত্তায় পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। ওই এলাকায় রাতে বিশেষ টহল জোরদার ছিল। পুলিশের সময়োপযোগী হস্তক্ষেপে অপরাধীরা তাদের উদ্দেশ্যে সফল হতে পারেনি। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পলাতকদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


দীর্ঘদিন ধরে ছিনতাইপ্রবন হিসেবে পরিচিত এলাকায় পুলিশের সাহসী ও কার্যকর পদক্ষেপে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আলমডাঙ্গা থানার ওসি ও টহল পুলিশের ভূমিকার জন্য জনসাধারণ আন্তরিক প্রশংসা জানিয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

আগুন | আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

মাদক | আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

২৩ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

১ দিন আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

১ দিন আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

১ দিন আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

২ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।