লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

আলমডাঙ্গায় অবৈধ মাটি পরিবহনে ২ জনকে ৫০ হাজার টাকা জরিমানা
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১১ জানুয়ারী, ২০২৬ | ০২:২৫ দুপুর ১৩২ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
ভ্রাম্যমান আদালত আলমডাঙ্গায় অবৈধ মাটি পরিবহনে ২ জনকে ৫০ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের হোগলাদাড়ী এলাকায় অবৈধভাবে মাটি কেটে ট্রাক্টরের মাধ্যমে পরিবহনের সময় রাস্তায় মাটি ফেলে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে ২ জনকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


রোববার (১১ জানুয়ারি) দুপুরে জামজামি ইউনিয়নের হোগলাদাড়ী এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এস.এম শাহনেওয়াজ মেহেদী।


উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হোগলাদাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট ব্যক্তি মালিকানাধীন একটি পুকুরে খননের আড়ালে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কেটে ট্রাক্টরের মাধ্যমে বিক্রি করে আসছিল। মাটি পরিবহনের সময় রাস্তায় মাটি পড়ে যাওয়ায় স্থানীয়দের চলাচলে মারাত্মক ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে।


অভিযানকালে ঘটনার সত্যতা পেয়ে রাস্তার ওপর থেকে মাটি বোঝাই দুটি ট্রাক্টর আটক করা হয়। পরে ট্রাক্টর চালকদের সঙ্গে নিয়ে খননকৃত পুকুরপাড়ে গেলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।


এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(খ) ধারা লঙ্ঘনের অপরাধে ট্রাক্টর চালকদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্তরা হলেন জামজামি গ্রামের মাসুম মন্ডলের ছেলে মনি ও একই গ্রামের জমির আলীর ছেলে আকাশ।


এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এস.এম শাহনেওয়াজ মেহেদী বলেন, “অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন সম্পূর্ণ বেআইনি। এতে পরিবেশের ক্ষতি হয় এবং সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

আগুন | আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

মাদক | আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

১ দিন আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

১ দিন আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

১ দিন আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

১ দিন আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

২ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।