লগইন
আপিল বিভাগে ব্যারিস্টার সুমনের এক মামলার জামিন স্থগিত, বহাল অন্যটির
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ আগস্ট, ২০২৬ | ০৮:৫২ রাত ২২৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

অপরাধ
আপিল বিভাগে ব্যারিস্টার সুমনের এক মামলার জামিন স্থগিত, বহাল অন্যটির

সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের এক মামলার জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। তবে অন্য আরেকটি হত্যাচেষ্টা মামলার জামিন বহাল রাখার আদেশ দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি শেষে সোমবার (৩ আগস্ট) চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ প্রদান করেন। ব্যারিস্টার সুমনের আইনজীবী লিটন আহমেদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৯ জুলাই বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল নিষ্পত্তি করে ব্যারিস্টার সুমনকে দুটি মামলায় জামিন দিয়েছিলেন। এর মধ্যে একটি ছিল খিলগাঁও থানার একটি হত্যা মামলা এবং অপরটি ছিল মুগদা থানার একটি হত্যাচেষ্টা মামলা।

হাইকোর্টের দেওয়া সেই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ পরবর্তীতে চেম্বার আদালতে আবেদন জানায়। সোমবার আপিল বিভাগের চেম্বার আদালত খিলগাঁও থানার হত্যা মামলার জামিন স্থগিত করেন, কিন্তু মুগদা থানার হত্যাচেষ্টা মামলার জামিন বহাল রাখার সিদ্ধান্ত দেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টায় রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের কিছুক্ষণ আগে, ২১ অক্টোবর রাত সোয়া ১টার দিকে তিনি তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দিয়েছিলেন। সেই পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।’

এই সাবেক স্বতন্ত্র সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানী ঢাকাসহ হবিগঞ্জের বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছিল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

৬ ঘন্টা আগে
তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

লাখো মানুষের প্রতিবাদ

৬ ঘন্টা আগে
লাখো মানুষের প্রতিবাদ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

১০ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১০ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

১১ ঘন্টা আগে
১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

১১ ঘন্টা আগে
কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১৪ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

১৪ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

১৫ ঘন্টা আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

১৫ ঘন্টা আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।