লগইন
আলমডাঙ্গায় মাদক ব্যবসায়ী সুষম কাওনাইন ও তাঁর স্ত্রী এবং সাজাপ্রাপ্ত আসামী আমিরুল ইসলাম কার‌পি গ্রেফতার
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২১ অক্টোবর, ২০২৬ | ০৮:৪৮ সকাল ৪১১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় মাদক ব্যবসায়ী সুষম কাওনাইন ও তাঁর স্ত্রী এবং সাজাপ্রাপ্ত আসামী আমিরুল ইসলাম কার‌পি গ্রেফতার

আলমডাঙ্গা থানা পু‌লিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক মামলার এজাহারনামীয় পলাতক আসামি সুষম কাওনাইন ও তাঁর স্ত্রী তাহমিদা ইসলাম তন্নি (২৭)-কে গ্রেফতার করেছে পুলিশ। একই দিনে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত মামলার পরোয়ানাভুক্ত আসামি আমিরুল ইসলাম কারফিকেও গ্রেফতার ক‌রেছে। বুধবার (২১ অক্টোবর) আলমডাঙ্গা পৌরসভার বাবুপাড়ায় নিজেদের বসতবাড়িতে অভিযান চালিয়ে সুষম কাওনাইন ও তাঁর স্ত্রীকে গ্রেফতার ক‌রে।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রা‌কিবুল ইসলা‌মের নেতৃত্বে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সকালে এ অভিযান পরিচালনা করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, আলমডাঙ্গা পৌর এলাকার ব‌াবুপাড়া মৃত ইফ‌তেখারুল কাওনাইন হিলু মিয়ার ছে‌লে সুষম কাওনাইন ও সুষম কাওনাইনের স্ত্রী তাহ‌মিদা ইসলাম ত‌ন্নি আলমডাঙ্গা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার এজাহারনামীয় পলাতক আসামি। গত ১৬ অক্টোবর দায়ের করা ওই মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক)/৪০/৪১ ধারায় করা হয়েছে। এ ছাড়া সুষ‌মের বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অভিযোগে থানায় আরও পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, সুষম কাওনাইনের ব্যবহৃত স্মার্টফোন পর্যালোচনা ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গ্রেফতার সুষম ও ত‌ন্নি‌কে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে, একই দিন দুপুর ১২টা ৫ মিনিটে আলমডাঙ্গা থানার জামজামি পুলিশ ক্যাম্পের এএসআই নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে জামজামি বাজার এলাকায় অভিযান চালিয়ে আমিরুল ইসলাম কারফিকে (৪৮) তাঁর বসতবাড়ি থেকে গ্রেফতার করেন। আমিরুল ইসলাম কারফি জামজামি গ্রামের মৃত নুরু বিশ্বাসের ছেলে। পুলিশ জানায়, সিআর-৭০৫/২৪ (সাজা) মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। গ্রেফতারের পর দুপুর ১টা ১৫ মিনিটে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক ব্যবসা নির্মূল এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

১ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

২ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১২ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।