লগইন
আলমডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে চোর, মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১০ আগস্ট, ২০২৬ | ০২:৩৯ রাত ৩২০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে চোর, মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার

আলমডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে চোর, মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে।

গত শনিবার ০৮ আগষ্ট বিকেল সাড়ে ৪টায় হাটবোয়ালিয়া বাজার থেকে বাইসাইকেল চুরি করার সময় হাতেনাতে গ্রেফতার হন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মাজু (পালপাড়া) গ্রামের মোঃ ঠান্ডু ও মৃত বিউটির ছেলে মোঃ বিপুল হোসেন (৩৫)।

একই দিন রাত পৌনে ৯ টায় ঘোলদাড়ী পুলিশ ক্যাম্পের অভিযানে কুটিপাইকপাড়া গ্রামের মৃত ইয়াছদ্দিনের ছেলে মোঃ আলফাজ উদ্দিন ওরফে আলফা (৫৫)-কে তার নিজ বসতবাড়ির বারান্দা থেকে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়; গ্রেফতারকৃত এই দুই আসামিকে সামারী ট্রায়াল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক বিচারের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

​এ ছাড়া পিএসআই কুশল প্রসাদ মন্ডলের অভিযানে আলমডাঙ্গা থানার মামলা নম্বর ১৭ (তারিখ: ২২/০৭/২০২৬) এর তদন্তে প্রাপ্ত আসামি, জগন্নাথপুর (মাঠপাড়া) গ্রামের মৃত সাকের আলীর ছেলে মোঃ আসাদুল (৪২)-কে গ্রেফতার করা হয়। একই সঙ্গে বিভিন্ন পরোয়ানাভুক্ত আসামি হিসেবে ফুলবগাদী গ্রামের আনিছুর রহমানের ছেলে মোঃ মিমন আহম্মেদ শাহিন (সিআর নং- ৬১৮/২৫), রায়লক্ষীপুর গ্রামের আহসান হাবীবের ছেলে মোঃ আজানুর রহমান (৩২) (জিআর নং- ৭২/২৫) এবং হাঁপানিয়া গ্রামের মোঃ আবুজার গেফারি (সিআর নং- ৪২২/২৬)-কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

১৫ সেকেন্ড আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৩৩ সেকেন্ড আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১০ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৫৯ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৫৯ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।