আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ও ড্যাগারসহ ভোগাইল বগাদী গ্রামের মাদক ব্যবসায়ী হাসান আলী গ্রেফতার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ও ড্যাগারসহ ভোগাইল বগাদী গ্রামের মাদক ব্যবসায়ী হাসান আলী গ্রেফতার
আলমডাঙ্গা থানার আসমানখালী ক্যাম্প পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১ পিস বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি ড্যাগারসহ হাসান আলী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার (১১ জুলাই) রাতে উপজেলার ভোগাইল বগাদী গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোগাইল বগাদী গ্রামের বাদল বিশ্বাসের ছেলে হাসান আলী দীর্ঘদিন ধরে এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। তিনি বিভিন্ন স্থান থেকে ট্যাপেন্টাডল সংগ্রহ করে নিজ এলাকায় বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে আসমানখালী ক্যাম্প পুলিশের এসআই আব্দুস সবুর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি ডেগার উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধারকৃত আলামতসহ তাকে থানায় নেওয়া হয়।
এ ঘটনায় ট্যাপেন্টাডল ট্যাবলেট ক্রয়-বিক্রয়, সংরক্ষণ ও পৃষ্ঠপোষকতার অভিযোগে আরও দুইজন নামীয় আসামি এবং অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ
৮ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধারে বিভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অবৈধ সার
৩৭ মিনিট আগে
বিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু
১১ ঘন্টা আগে