লগইন
আলমডাঙ্গায় সাগু গলায় আটকে ৭ মাসের শিশুর মৃত্যু : মায়ের কোলে সাগু খেতে গিয়ে মর্মান্তিক পরিণতি, শোকে স্তব্ধ দুই গ্রাম
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ | ০২:৫১ দুপুর ৪৮০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় সাগু গলায় আটকে ৭ মাসের শিশুর মৃত্যু : মায়ের কোলে সাগু খেতে গিয়ে মর্মান্তিক পরিণতি, শোকে স্তব্ধ দুই গ্রাম

মায়ের হাতে সাগু খেতে গিয়ে গলায় আটকে সাত মাস বয়সী শিশু আরিয়ানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার পাটিকাবাড়ি গ্রামে নানা বাড়িতে এ ঘটনা ঘটে। আদরের একমাত্র ছেলেকে হারিয়ে বাবা-মা ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। মর্মান্তিক এ ঘটনায় পাটিকাবাড়ি ও আলমডাঙ্গার মাজু গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

নিহত আরিয়ান আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের মাজু গ্রামের ইবলুল হোসাইন ও রাবিয়া খাতুন দম্পতির একমাত্র ছেলে। তাদের ১০ বছর বয়সী একটি কন্যাসন্তানও রয়েছে। আরিয়ানের বাবা ইবলুল হোসাইন আলমডাঙ্গা শিশু নিকেতন কিন্ডারগার্টেনের শিক্ষক। শিশুটির নানা পাটিকাবাড়ি গ্রামের লতিফ মন্ডল।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে মা রাবিয়া খাতুনের সঙ্গে শিশু আরিয়ান কুষ্টিয়ার ইবি থানার পাটিকাবাড়ি গ্রামে নানা বাড়িতে বেড়াতে যায়। বৃহস্পতিবার সকালে বাড়ির লোকজনের সঙ্গে হাসি-খেলায় সময় কাটছিল শিশুটির। সকাল সাড়ে ১০টার দিকে মা রাবিয়া খাতুন তাকে সাগু খাওয়াচ্ছিলেন। সাগু খাওয়ার একপর্যায়ে হঠাৎ তা শিশুটির গলায় আটকে যায়।

এ সময় পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু নানা চেষ্টা করেও গলা থেকে আটকে থাকা সাগু বের করা সম্ভব হয়নি। কিছুক্ষণের মধ্যেই নিস্তেজ হয়ে পড়ে শিশুটি। একমাত্র ছেলেকে হারিয়ে মুহূর্তেই আনন্দের বাড়ি পরিণত হয় কান্নার মাতমে।

ঘটনার সময় শিশুটির বাবা ইবলুল হোসাইন স্কুলে ছিলেন। ছেলের অসুস্থতার খবর পেয়ে তিনি দ্রুত পাটিকাবাড়ির উদ্দেশে ছুটে যান। সেখানে পৌঁছে ছেলের নিথর দেহ বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি। বারবার ছেলেকে ডাকলেও কোনো সাড়া না পেয়ে আহাজারি করতে থাকেন।

অন্যদিকে, মা রাবিয়া খাতুনের আহাজারিতে উপস্থিত স্বজনদের চোখেও পানি চলে আসে। একমাত্র ছেলেকে হারানোর শোকে তিনি বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন এবং একপর্যায়ে মূর্ছা যান। স্বজনরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেও থামাতে পারেননি কান্না।

দুপুরে স্বজনরা শিশুটির মরদেহ বুকে জড়িয়ে পাটিকাবাড়ি থেকে আলমডাঙ্গার মাজু গ্রামের বাড়িতে নিয়ে আসেন। সেখানে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর ভিড় জমে যায়। বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শিশু আরিয়ানের দাফন সম্পন্ন হয়।

সাত মাসের শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পাটিকাবাড়ি ও মাজু গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৩ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৩ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১৩ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।