আলমডাঙ্গায় পুলিশের পৃথক অভিযানে জনবিঘ্নিত করার অভিযোগে একজন, বিভিন্ন মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত চারজনকে গ্রেফতার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় পুলিশের পৃথক অভিযানে ৫ জন গ্রেফতার
আলমডাঙ্গায় পুলিশের পৃথক অভিযানে জনবিঘ্নিত করার অভিযোগে একজন, বিভিন্ন মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত থেকে থানা ও পুলিশের বিভিন্ন ক্যাম্প এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন—আলমডাঙ্গা উপজেলার ভবেরবেড় গ্রামের মৃত এনায়েতের ছেলে আক্তার হোসেন (৫০), যুগীরহুদা গ্রামের মৃত মুরাদ আলীর ছেলে কামাল হোসেন (৪৫), চিথলিয়া গ্রামের সাঈদের ছেলে স্বাধীন (২২), ফরিদপুর গ্রামের বুদু শেখের ছেলে কাজল শেখ (৪০) এবং চরশ্রীরামপুর (নওদাপাড়া) গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে রাজু (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মোঃ আলমগীর কবীর সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন ডিউটির সময় সংবাদের ভিত্তিতে বন্ডবিল রেলগেট এলাকায় অভিযান চালিয়ে আক্তার হোসেনকে প্রকাশ্যে রাস্তায় ডাক-চিৎকার করে জনবিঘ্নিত করার সময় গ্রেফতার করেন। পরে তাকে নন-এফআইআর মামলা নং-৮৯/২৬, তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৬-এর মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
অপরদিকে, এসআই (নিঃ) এসএম নিয়ামুল হক সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে আলমডাঙ্গা থানার মামলা নং-৩, তারিখ ৩ মে ২০২৬-এর তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি কামাল হোসেনকে গ্রেফতার করেন। মামলাটিতে দণ্ডবিধির বিভিন্ন ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনের ধারায় অভিযোগ রয়েছে।
এসআই (নিঃ) মোঃ আলমগীর কবীরের নেতৃত্বে অপর এক অভিযানে আলমডাঙ্গা থানার মামলা নং-১৬, তারিখ ২১ জুলাই ২০২৬, ধারা ৩৭৯ পেনাল কোডের তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি স্বাধীনকে গ্রেফতার করা হয়।
এছাড়া ওসমানপুর পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) নবাব আলী সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি কাজল শেখকে গ্রেফতার করেন।
অন্যদিকে, এসআই (নিঃ) মোঃ ওয়াহিদুল ইসলাম পরোয়ানাভুক্ত আসামি রাজুকে তার নিজ বসতবাড়ি থেকে পরোয়ানামূলে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় ফিরোজা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও লোকমান হোসেন প্রাইভেট হাসপাতালে ৭৫ হাজার টাকা জরিমানা : দুইটি ক্লিনিকের কার্যক্রম বন্ধের নির্দেশ
১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
১৪ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ নেতা মামুন গ্রেপ্তার
১৭ ঘন্টা আগে