লগইন
আলমডাঙ্গায় পুলিশের অভিযানে মাদক ও চোরাই মালামালসহ আটক তিন যুবককে সামারি ট্রায়ালে কারাদণ্ড ও অর্থদণ্ড
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৭ জুলাই, ২০২৬ | ০৬:১০ বিকাল ৪২৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় পুলিশের অভিযানে মাদক ও চোরাই মালামালসহ আটক তিন যুবককে সামারি ট্রায়ালে কারাদণ্ড ও অর্থদণ্ড

আলমডাঙ্গায় থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ও চোরাই মালামালসহ ৩ যুবককে গ্রেফতার করেছে। পরে সামারি ট্রায়ালে (সংক্ষিপ্ত বিচার) আদালত তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন। ২৬ জুলাই রবিবার রাতে তাদের তিনজনকে মাদক ও চোরাই বৈদ্যুতিক তারসহ গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের দিকনির্দেশনায় জেলাজুড়ে নিয়মিত মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় গত ২৬ জুলাই রবিবার রাতে আলমডাঙ্গা পাইকপাড়া ক্যাম্প পুলিশের এসআই ওয়াহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পারকুলা আবাসন এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানকালে মিরপুর উপজেলার বাজিতপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মাসুদ পারভেজকে (২৫) গ্রেফতার করে। তার নিকট থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট করে। পরে উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা করে আসামী থানা নিয়ে আসে।

একই রাতে মুন্সিগঞ্জ ক্যাম্প পুলিশের এসআই মানিক কুমার শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে গড়চাপড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে গড়চাপড়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে আজাদুর রহমান বিপ্লব (৩৯)“র বাড়ি থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনকালে গ্রেফতার করে। পরে তাকে থানা নিয়ে আসে।

এদিকে আলমডাঙ্গা থানার এসআই নিয়ামুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে রেল ষ্টেশন এলাকার ভাঙ্গারী ব্যবসায়ী ফারুকের দোকানের সামনে থেকে চোরাই বৈদ্যুতিক তারসহ হারদী কৃষি ক্লাব পাড়ার রেজাউল হকের ছেলে তুহিন আলীকে (২৫) গ্রেফতার করে। তার নিকট থেকে উদ্ধার হওয়া চোরাই তার জব্দ তালিকা মুলে জব্দ করে থানায় নিয়ে আসে।

২৭ জুলাই সোমবার আসামীদের বিজ্ঞ আদালতে হাজির করিলে চুয়াডাঙ্গা ১ম আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসামী মাসুদ পারভেজকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক) ধারার অপরাধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড, আসামী আজাদুর রহমান বিপ্লবকে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারার অপরাধে ০২ (দুই) মাসের বিনাসশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামী তুহিনকে পেনাল কোড ৩৭৯ ধারার অপরাধে তিন মাসে বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

১ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

২ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১২ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।