লগইন
আলমডাঙ্গায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২১ অক্টোবর, ২০২৬ | ০৫:৫৮ বিকাল ১০৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

আলমডাঙ্গায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটেছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ছয় দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের। বুধবার (২১ অক্টোবর) বিকেল ৫টা থেকে রাত ৮টা অবদি আলমডাঙ্গা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া কুমার নদের বিসর্জনঘাটে দেবী দুর্গাকে বিদায় জানান ভক্তরা। আনন্দ-উচ্ছ্বাস, নাচ-গান ও নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আলমডাঙ্গা পৌরসভা ও কালিদাসপুর গ্রামের সব প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এ ছাড়া উপজেলার অন্যান্য এলাকার প্রতিমাও নির্ধারিত বিভিন্ন স্থানে বিসর্জন দেওয়া হয়েছে।

প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে বরাবরের মতো এবারও কুমার নদের তীরে ভক্ত-দর্শনার্থীদের ঢল নামে। শঙ্খধ্বনি, ঢাকঢোল, কাঁসাসহ নানা বাদ্যযন্ত্রের সুরে মুখর হয়ে ওঠে নদীর তীর। প্রতিমা বিসর্জন ঘিরে বিসর্জনঘাট পরিণত হয় এক মিলনমেলায়। সেখানে বিভিন্ন ধর্মের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত তুলে ধরে।

বিকেল থেকে শুরু করে রাত ৮টা অবদি কুমার নদের জলে প্রতিমা বিসর্জনের দৃশ্য ভক্তদের হৃদয়ে সৃষ্টি করে আবেগঘন পরিবেশ। আনন্দ-উৎসবের মধ্যেও দেবীকে বিদায় জানানোর মুহূর্তে অনেকের চোখে-মুখে ফুটে ওঠে বিষাদের ছাপ। আগামী বছর আবারও দেবীর আগমনের প্রত্যাশায় ভক্তরা বিদায় জানান মা দুর্গাকে।

বিসর্জন অনুষ্ঠান সুষ্ঠু ও নিরাপদ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন। নিরাপত্তার স্বার্থে সূর্যাস্তের পরপরই প্রতিমা বিসর্জন কার্যক্রম সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়।

কুমার নদের বিসর্জনঘাটে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনূর আক্তার, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.এস.এম. আব্দুর রউফ শিবলু, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মারুফ রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আল মামুন, আলমডাঙ্গা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা, আলমডাঙ্গা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান উল্টু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব তপন কুমার বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক ডা. অমল কুমার বিশ্বাস, সদস্য সচিব পরিমল কুমার ঘোষ কালু এবং উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাধুখাঁসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরাও উপস্থিত ছিলেন।

জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্যসচিব তপন কুমার বিশ্বাস জানান, সুশৃঙ্খলভাবে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে জেলায় শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হয়েছে। বিসর্জনঘাটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় উপস্থিতির পাশাপাশি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফের নির্দেশনায় দলীয় নেতাকর্মী এবং পূজা উদযাপন কমিটির স্বেচ্ছাসেবকরাও তৎপর ছিলেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৪৯ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৫০ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।