লগইন
আলমডাঙ্গায় মা‌য়ের নিকট অ‌ভি‌যোগ দেওয়ায় বাটাম দি‌য়ে মে‌রে ইমদাদুলকে হত‌্যা : অভিযুক্ত নাইস গ্রেফতার
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৪ অক্টোবর, ২০২৬ | ০৭:১৩ বিকাল ২৯৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় মা‌য়ের নিকট অ‌ভি‌যোগ দেওয়ায় বাটাম দি‌য়ে মে‌রে ইমদাদুলকে হত‌্যা : অভিযুক্ত নাইস গ্রেফতার

আলমডাঙ্গায় মায়ের নিকট অ‌ভি‌যোগ দেওয়ায় বাটাম দি‌য়ে মের ইমদাদুল হক (২২) নামে এক যুবকে হত‌্যা ক‌রে‌ছে । বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে পৌর এলাকার নওদাবন্ডবিল নতুন বাসস্ট্যান্ডসংলগ্ন গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত নাইস খন্দকারকে (২৫) আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় কয়েকজন যুবক। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।

নিহত ইমদাদুল হক নওদাবন্ডবিল গ্রামের রেজাউল করিমের ছেলে। অভিযুক্ত নাইস খন্দকার একই এলাকার মৃত মজনু খন্দকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে নতুন বাসস্ট্যান্ডের একটি চায়ের দোকানে ইমদাদুল ও নাইস বসে ছিলেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে নাইসের আচরণে ক্ষুব্ধ হয়ে ইমদাদুল তাঁর মায়ের কাছে অভিযোগ জানাতে যান। নাইসের বাড়িতে গিয়ে তাঁর মায়ের কাছে ছেলের বিরুদ্ধে অভিযোগ করার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ রয়েছে, এ সময় নাইস একটি বাটাম হাতে নিয়ে ইমদাদুলকে ধাওয়া করেন। ইমদাদুল পালানোর সময় ঘরের পাশে পড়ে গেলে নাইস তাঁর মাথায় বাটাম দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।

পরে ইমদাদুলকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্সে করে কুষ্টিয়ায় নেওয়ার পথে খাজানগর এলাকায় তাঁর মৃত্যু হয়।

নাইসের মায়ের ভাষ্য অনুযায়ী, ইমদাদুল বাড়িতে এসে তাঁর ছেলের বিরুদ্ধে অভিযোগ করেন। এ সময় দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। তাঁর দাবি, ইমদাদুল একটি লাঠি দিয়ে নাইসকে আঘাত করে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে ইমদাদুল পড়ে গেলে নাইস বাটাম দিয়ে তাঁর মাথায় আঘাত করেন।

এদিকে, ঘটনার পর নাইস বাড়ি থেকে পালিয়ে লালব্রিজ এলাকায় চলে যান। সেখানে স্থানীয় কয়েকজন যুবক তাঁকে দেখতে পেয়ে ধরার চেষ্টা করেন। এ সময় তিনি বধ্যভূমির দিকে পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করে থানায় সোপর্দ করা হয়।

এলাকাবাসী জানান, ইমদাদুল বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কয়েক দিন আগে তিনি ঢাকায় গিয়েছিলেন। ফ্লাইট না হওয়ায় মঙ্গলবার বাড়িতে ফিরে আসেন। অন্যদিকে, নাইস কোনো নিয়মিত কাজ করতেন না বলে স্থানীয়রা জানান।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, নওদাবন্ডবিল গ্রামের ইমদাদুল নামের এক যুবক বাটামের আঘাতে নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত জব্দ করেছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

১৬ সেকেন্ড আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৩৪ সেকেন্ড আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১০ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৫৯ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৫৯ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।