লগইন
আলমডাঙ্গায় মাদক দ্রব্যসহ জুবায়ের আহমেদ মেরাজ  ও স্বপন গ্রেফতার
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ | ০১:০০ দুপুর ২৯৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় মাদক দ্রব্যসহ জুবায়ের আহমেদ মেরাজ ও স্বপন গ্রেফতার

আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে পুলিশের নিয়মিত রাত্রিকালীন টহল চলাকালে এক বোতল স্কাপ/ফেন্সিডিল ও এক পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে হাটবোয়ালিয়া বাজারের স্টার ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাদের গ্রেফতার করে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা। তাদেরকে সামারী ট্রায়াল তাৎক্ষনিক বিচারের জন্য আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের প্রাগপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে জুবায়ের আহমেদ মেরাজ (৩৫) ও মোড়ভাঙ্গা গ্রামের নজরুল ইসলামের ছেলে স্বপন (৩২)।

স্বপন স্থানীয়ভাবে আলু, ঝাল ও পেঁয়াজ বিক্রি করেন। জুবায়ের আহমেদ মেরাজ আসন্ন হারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের এএসআই সরদার হাসিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়মিত রাত্রিকালীন টহলের অংশ হিসেবে হাটবোয়ালিয়া বাজার এলাকায় দায়িত্ব পালন করছিলেন। রাত আনুমানিক ১টার দিকে স্টার ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের সামনে দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখে পুলিশ তাদের তল্লাশি করে।

এ সময় তাদের কাছ থেকে এক বোতল স্কাপ/ফেন্সিডিল ও এক পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে পুলিশ তাদের আটক করে রাতেই আলমডাঙ্গা থানায় নিয়ে যায়।

তাদের দুজনকে সামারী ট্রায়াল তাৎক্ষনিক বিচারের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৫০ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৫০ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।