লগইন
আলমডাঙ্গায় দূর্ঘটনায় গা‌ছে সা‌থে ট্রা‌কে ধাক্কা লে‌গে আটকা পড়া ড্রাইভার‌কে উদ্ধার কর‌লো ফায়ার সা‌র্ভিস
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৩ অক্টোবর, ২০২৬ | ০৫:২৪ বিকাল ২১৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় দূর্ঘটনায় গা‌ছে সা‌থে ট্রা‌কে ধাক্কা লে‌গে আটকা পড়া ড্রাইভার‌কে উদ্ধার কর‌লো ফায়ার সা‌র্ভিস

আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের নওদাপাড়া নামকস্থানে পাটকাঠি বোঝাই আলমসাধুকে পেছন থেকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়েছে বালু বোঝাই একটি ড্রাম ট্রাক। গাছের সাথে ট্রাকের সামনের অংশ ধুমড়ে-মুচড়ে গিয়ে চালক স্টিয়ারিংয়ের সঙ্গে আটকা পড়েন। শুক্রবার দিনগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আটকা পড়া ট্রাক ড্রাইভারকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২ ঘন্টা পর অক্ষত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনায় আটকা পড়া ড্রাম ট্রাক চালক চুয়াডাঙ্গা কেদারগঞ্জপাড়ার মৃত কাবিল উদ্দিনের ছেলে ঝন্টু মিয়া(৩৭)।

জানাযায়, কুষ্টিয়া জেলার খোকশা এলাকা থেকে আলমডাঙ্গা উপজেলার ভোগাইল বগাদী গপ্রামের আব্দুল মোমিনের ছেলে আলমসাধু চালক সজিব আলী গাড়ি পাটকাঠি বোঝাই দিয়ে নিয়ে আসছিলেন। একই রাস্তা দিয়ে চুয়াডাঙ্গা কেদারগঞ্জ পাড়ার ট্রাক চালক ঝন্টু মিয়া তার ড্রাম ট্রাকে বালি নিয়ে চুয়াডাঙ্গায় ফিরছিলেন। রাত ১২টার দিকে আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের কালিদাসপুর নওদাপাড়া নামকস্থানে সড়কের একটি গর্ত দেখে আলমডাঙ্গা চালক সজিব আলী হঠাৎ তার গাড়ির ব্রেক করে ডানপাশ কাঠানোর চেষ্টা করে। হঠাৎ ব্রেক করায় পিছন থেকে আসার ড্রাক ট্রাক চালক ঝন্টুও দ্রুত ব্রেক করলে ট্রাকটি পাটকাঠি বোঝাই আলমসাধুতে ধাক্কা লেগে পাটকাঠি বোঝাই গাড়ি উল্টে যায়। রাস্তার উপর আলমসাধূ উল্টে গেলেও চালকের কোন ক্ষয়ক্ষতি হয়নি। ট্রাক চালক তার গাড়ির নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে স্বজোরে ধাক্কা খায়। গাছের সাথে ধাক্কায় ট্রাকের সামনের অংশ ধুমড়ে-মুচড়ে গিয়ে চালক ঝন্টু স্টিয়ারিংয়ের সঙ্গে আটকা পড়েন।

আলমডাঙ্গা কুষ্টিয়া সড়কে রাতের ডিউটি করার সময় পাইকপাড়া ক্যাম্পে টু আইসি মিঠুন সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাবিকুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি ফায়ার সার্ভিসকে দ্রুত সংবাদ দিতে বলেন। সংবাদ পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার আল মামুনের নেতৃত্বে দূর্ঘটনাস্থলে উপস্থিত হয়। আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ষ্টেশনে আটকা পড়া ড্রাইভারকে ট্রাকের বডি কেটে বের করার সরঞ্জাম না থাকায় তারা চুয়াডাঙ্গা সদর ফায়ার সার্ভিস ষ্টেশনে সংবাদ দেন। চুয়াডাঙ্গা সদর ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার ওহিদুল ইসলামের নেতৃত্বে সকল সরঞ্জাম নিয়ে উপস্থিত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পপ্রায় ২ ঘন্টা ধরে উদ্ধার অভিযান চালিয়ে অক্ষত অবস্থায় চালক ঝন্টু মিয়াকে উদ্ধার করে। সঙ্গে সঙ্গে তাকে এ্যাম্বুলেন্স যোগে ড্রাইভারকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর রাত ১২ থেকে প্রায় ২ থেকে ৩ ঘন্টা ওই সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।

সন্ধ্যায় ট্রাক ড্রাইভারের সাথে যোগাযোগ করা হলে ; ট্রাক ড্রাইভার ঝন্টু জানান, আল্লাহর রহমতে সকলের দোয়া তার বড় ধরের কোন ক্ষতি হয় নি। আটকে পড়া ডান পায়ে কিছুটা ব্যাথা আছে। তবে ড্রাম ট্রাকটির ব্যাপক ক্ষতি হয়েছে।

পাইকপাড়া ক্যাম্পের এএসআই মিঠুন জানান, আমরা রাত্রিকালিন ডিউটি করার সময় রাত ১২টার দিকে সংবাদ পায় একটি এক্সি‌ডেন্ট হয়েছে। দ্রুত ঘটনাস্থলে এসে বিষয়টি দেখে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ও ফায়ার সার্ভিসকে সংবাদ প্রদান করি। পরে ফায়ার সার্ভিসের আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গা সদর উপজেলা ইউনিট এসে পপ্রায় ২ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে ড্রাইভারকে অক্ষত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৩৬ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৩৬ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

৬ ঘন্টা আগে
জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।