লগইন
আলমডাঙ্গায় দুই পুলিশ সদস‌্যকে লা‌ঞ্চিত ও সরকা‌রি কা‌জে বাঁধা দেওয়ার ঘটনায় ৪ কিশোর আটক
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৪ জুলাই, ২০২৬ | ০৩:৪৮ দুপুর ৭২৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় দুই পুলিশ সদস‌্যকে লা‌ঞ্চিত ও সরকা‌রি কা‌জে বাঁধা দেওয়ার ঘটনায় ৪ কিশোর আটক

আলমডাঙ্গা থানার দুই পু‌লিশ সদস‌্যকে লা‌ঞ্চিত ও সরকা‌রি কা‌জে বাঁধা প্রদান করা ঘটনা ঘ‌টে‌ছে। দুই পু‌লিশ সদস‌্য একটি মামলার তদন্ত শেষে থানায় ফেরার পথে বন্ড‌বিল রেল‌গে‌টে চুয়াডাঙ্গার একদল কিশোরের বাকবিতণ্ডা হয়। এ নি‌য়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হ‌লে দ‌লের অন‌্য কি‌শোররা এসে দুই পু‌লিশ সদস‌্যকে শা‌রি‌রিকভা‌বে লা‌ঞ্চিত ক‌রে। এ ঘটনায় ৪ কিশোরকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার এসআই শোভন কুমার কুন্ডু ও এএসআই সোহেল একটি মামলার তদন্তে উপজেলার নতিডাঙ্গা গ্রামে গিয়েছিলেন। শুক্রবার বিকেলে তদন্ত শেষে মোটরসাইকেলে করে ফেরার পথে পৌর এলাকার বন্ডবিল রেলগেট এলাকায় চুয়াডাঙ্গা থেকে আসা ১৫ থেকে ২০ জনের একটি কিশোর দলের সঙ্গে তাদের দেখা হয়। ওই কিশোররা একটি দাওয়াত অনুষ্ঠানে যোগ দিতে আলমডাঙ্গায় এসেছিল।

প্রত্যক্ষদর্শীদের দাবি, কিশোরদের একটি মোটরসাইকেলের সাইলেন্সার পাইপ খোলা থাকায় সেটি থেকে বিকট শব্দ হচ্ছিল। এ বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে এক কিশোরের কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দলের অন্য সদস্যরাও ঘটনাস্থলে জড়ো হয়।

স্থানীয়দের অভিযোগ, কয়েকজন কিশোর দুই পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় লোকজন এগিয়ে এলে তাদের প্রতিও কিশোররা মারমুখী আচরণ করে।

পরে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ধাওয়া দিলে অধিকাংশ কিশোর পালিয়ে গেলেও ৪ জনকে আটক করা হয়।

খবর পেয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাঈল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আটক ৪ কিশোরকে থানায় নিয়ে যান।

আটকরা হলো— চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার সাইফুল হোসেনের ছেলে আহম্মেদ হোসেন (১৭), একই এলাকার রায়হান আলীর ছেলে মো. রাজ (১৭), আব্দুল্লাহ ইসলামের ছেলে আব্দুল্লাহ (১৭) এবং শুকুর আলীর ছেলে সাকিব আলী (১৭)।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) বিকাশ চন্দ্র সরকার বলেন, “আটক চারজনই কিশোর। তা‌দের বিরু‌দ্ধে স‌রকা‌রি কা‌জে বাধা দেওয়া ঘটনায় মামলা দা‌য়ে‌র করা হ‌য়ে‌ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

১ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

১ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১২ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।