আলমডাঙ্গায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলার আসামী শুভ এবং মাদক মামলার আাসমী ফারুক ও শিলা খাতুন গ্রেফতার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলার আসামী শুভ এবং মাদক মামলার আাসমী ফারুক ও শিলা খাতুন গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য আইনের মামলার আসামী খাদিমপুরের শুভ এবং মাদক মামলার আাসমী কামালপুর গ্রামের ফারুক ও শিলাকে গ্রেফতার করেছে। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার খাদিমপুর থেকে শুভকে ও কামালপুর এলাকা থেকে ফারুক ও শিলাকে গ্রেফতার করে নিয়ে আসে।
জানাগেছে, উপজেলার খামিদপুর গ্রামের মোস্তফা আরীর ছেলে নওয়াজ শরীফ ওরফে শুভ(২৬) আলমডাঙ্গা থানার বিস্ফোরক দ্রব্য আইনের মামলার তদন্তেপ্রাপ্ত সন্দিগ্ধ আসামী। আলমডাঙ্গা থানার এসআই নিয়ামুল হক অভিযান চালিয়ে খাদিমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে নিয়ে আসে।
এদিকে, উপজেলার কুমারী ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত মনজুর আলীর ছেলে মাদক ব্যবসায়ী ফারুক আলী(৪০) ও একই গ্রামের মোশারফ হোসেন মুছা মেম্বারের মেয়ে মাদক ব্যবসায়ী শিলা খাতুনকে(২৮) গ্রেফতার করেছে। জানাগেছে, ফারুক আলী ও শিলা খাতুন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। তারা আলমডাঙ্গা থানার ১১ নং মাদক মামলার আসামী। মঙ্গলবার ওসমানপুর ক্যাম্প পুলিশের এসআই নবাব আলী অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেফতার করে। তাদেরকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট
১ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধারে বিভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অবৈধ সার
১১ মিনিট আগে
বিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু
১১ ঘন্টা আগে