লগইন
আলমডাঙ্গায় ৪ বছ‌রের সাজাসহ ২৭ মামলার আসামি পিয়াল মাহমুদ সাদ্দাম গ্রেফতার : দেশিয় অস্ত্র ও মাদক উদ্ধার
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৬ অক্টোবর, ২০২৬ | ০৫:২৮ বিকাল ৬১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় ৪ বছ‌রের সাজাসহ ২৭ মামলার আসামি পিয়াল মাহমুদ সাদ্দাম গ্রেফতার : দেশিয় অস্ত্র ও মাদক উদ্ধার

আলমডাঙ্গায় পুলিশ অভিযান চা‌লি‌য়ে ৪ বছ‌রের সাজাসহ ২৭ মামলার আসামি পিয়াল মাহমুদ সাদ্দামকে গ্রেফতার ক‌রে‌ছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও ডাকাতিসহ ২৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে একটি মামলায় চার বছরের কারাদন্ড প্রদান ক‌রে‌ছে আদালত। তা‌কে আট‌কের পর তার নিকট থে‌কে ২০৩ পিস টাপেন্টাডল এবং কামালপুর এলাকায় তাঁর গোডাউন থে‌কে চাইনিজ কুড়াল, চাপা‌তি, রামদাসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপু‌রে অ‌ভিযান চা‌লি‌য়ে মিয়াপাড়ার এলাকা থে‌কে আলমডাঙ্গা থানা পুলিশ তা‌কে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গায় থানা পু‌লিশ গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে মিয়াপাড়া এলাকায় তার বা‌ড়ি‌তে অ‌ভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে বা‌ড়ি থে‌কে দৌঁ‌ড়ে পালানোর চেষ্টা করেন। এসময় পু‌লিশ তা‌কে তা‌ড়ি‌য়ে হোন্ডা মটর‌সের পিছন এলাকা থে‌কে গ্রেফতার ক‌রে। তার নিকট থে‌কে ২০৩ পিস ট‌্যা‌পেন্টাডল ট‌্যাব‌লেট উদ্ধার ক‌রে। তা‌কে গ্রেফতা‌রের পর তার দেওয়ার ত‌থ্যের ভি‌ত্তি‌তে কামালপুর এলাকায় তাঁর গোডাউনে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, পিয়াল মাহমুদ সাদ্দা‌মে নামে ৪ বছ‌রের এক‌টি সাজা প‌রোয়ানা আছে। সে ওই মামলার সাজা পরোয়ানাভুক্ত আসামি পা‌লি‌য়ে বেড়া‌চ্ছিল। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আলমডাঙ্গাসহ বিভিন্ন থানায় ২৭টি মামলার তথ্য পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

১ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

১ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১১ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।