লগইন
আলমডাঙ্গায় ২০ পিস টাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার : আদালতে তাৎক্ষণিক বিচারে ২ বছরের সশ্রম কারাদণ্ড
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২২ আগস্ট, ২০২৬ | ০৪:৫৭ দুপুর ৩৩০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় ২০ পিস টাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার : আদালতে তাৎক্ষণিক বিচারে ২ বছরের সশ্রম কারাদণ্ড

আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মুরাদ হোসেন (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তাৎক্ষণিক সামারী ট্রায়ালের মাধ্যমে আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) দিনগত রাতে আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর মণ্ডলপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মুরাদ হোসেন গোবিন্দপুর গ্রামের মৃত আক্কাচ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মুরাদ হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও মাদকদ্রব্যসহ একাধিকবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল সে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই মনিরুল হক হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল গোবিন্দপুর মণ্ডলপাড়ায় অভিযান চালায়। এ সময় মুরাদ হোসেনকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ২০ পিস মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের অভিযানে গ্রেফতারের পর মুরাদ হোসেনকে আদালতে হাজির করা হলে সামারী ট্রায়ালের মাধ্যমে তাৎক্ষণিক বিচার সম্পন্ন হয়। বিজ্ঞ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দোষী সাব্যস্ত করে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মাদকবিরোধী অভিযানে পুলিশের এ ধরনের তৎপরতায় এলাকায় স্বস্তি ফিরেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৪৯ সেকেন্ড আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

১ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১১ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৫৯ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।