আলমডাঙ্গার শেখপাড়ায় দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে গরু বিক্রির টাকা লুট
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গার শেখপাড়ায় দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে গরু বিক্রির টাকা লুট
ভ্রাম্যমাণ প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গভীর রাতে এক গৃহকর্তাকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে হাত-পা বেঁধে ঘরে থাকা গরু বিক্রির নগদ অর্থ লুটে নিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলার শেখপাড়া গ্রামের কারিগর পাড়ায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী আক্তার মিস্ত্রী (৪৫) ওই গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। হামলায় আহত আক্তার মিস্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ৪-৫ জনের একদল অজ্ঞাতপরিচয় মুখোশধারী দুর্বৃত্ত আক্তার মিস্ত্রীকে নাম ধরে ডেকে ঘরের দরজা খুলতে বাধ্য করে। দরজা খোলার সাথে সাথেই তাকে লাথি মেরে ঘরের মেঝেতে ফেলে দেওয়া হয় এবং পা দিয়ে লাথানো ও টর্চলাইট দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়।
পরবর্তীতে দুর্বৃত্তরা তার মুখে গামছা গুঁজে ঘরের পিলারের সাথে হাত-পা বেঁধে রাখে। এরপর ঘরের ভেতরে থাকা বাক্স ভেঙে গরু বিক্রির নগদ ৪০ হাজার টাকা লুটে নিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগী জানান, হামলাকারীদের পরনে ফুল প্যান্ট ও গেঞ্জি ছিল এবং সবার মুখ গামছা দিয়ে বাঁধা ছিল।
শেখপাড়া গ্রামের ইউপি সদস্য (মেম্বার) সাঈদ জানান, রাত বারোটার দিকে মোবাইলে আক্তার মিস্ত্রীর বাড়িতে ডাকাতির খবর পাই। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যাই। সে সময় পাশে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য মাচায় প্রায় ৪০-৫০ জন লোক জড়ো হয়েছিল। তাদের সাথে নিয়ে পার্শ্ববর্তী মাঠে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও ডাকাতদের কোনো সন্ধান পাওয়া যায়নি।"
শনিবার সকালে আহত আক্তার মিস্ত্রীকে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হারদি) নিয়ে যাওয়া হয়। তবে শরীরে গুরুতর কোনো আঘাত না থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে বাড়ি পাঠিয়ে দেন।
শনিবার সকাল ১১টায় আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ভুক্তভোগী ও স্থানীয়দের কাছ থেকে ঘটনার বিবরণ শোনেন এবং অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এ ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট
৪৭ সেকেন্ড আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধারে বিভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অবৈধ সার
১০ মিনিট আগে
বিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু
১১ ঘন্টা আগে