লগইন
আলমডাঙ্গার কামালপুর চরপাড়ায় মাদকবিরোধী সমাবেশ : মাদক ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারি
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৬ অক্টোবর, ২০২৬ | ০৭:২১ বিকাল ১৮৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গার কামালপুর চরপাড়ায় মাদকবিরোধী সমাবেশ : মাদক ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারি

আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের কামালপুর চরপাড়ায় মাদকবিরোধী সমাবেশ করেছেন গ্রামবাসী। মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে ১৬ অক্টোবর বিকেলে এ সমাবেশের আয়োজন করেন স্থানীয় বাসিন্দারা। সমাবেশ থেকে মাদক ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করার পাশাপাশি মাদকমুক্ত গ্রাম গড়তে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেন তাঁরা।

সমাবেশে গ্রামবাসী ঘোষণা দেন, আজকের পর থেকে কেউ মাদক কিনতে বা বিক্রি করতে এলে সংশ্লিষ্টদের আটক করে পুলিশের হাতে তুলে দিতে হবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের কারণে পুরো গ্রামকে কলুষিত হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।

কামালপুর চরপাড়ার বাপ্পি রহমানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মতিয়ার রহমান দোলন, উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের সার্ভেয়ার ইজাজুল হক, ডাবলু মেম্বার, ঠান্ডু রহমান, মোসলেম উদ্দিন, এনামুল হক, কামাল হোসেন, হবিবার রহমান, মনা, সোহেল, ফনি, সলোক, নিশাতসহ গ্রামের শতাধিক গণ্যমান্য ব্যক্তি ও যুবসমাজের প্রতিনিধিরা।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, কামালপুর চরপাড়ায় একজন নারীসহ কয়েকজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাঁদের কয়েকজনকে গ্রেপ্তারও করেছে। কিন্তু জামিনে মুক্ত হয়ে ফিরে এসে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। কয়েকজনের অপরাধের কারণে পুরো গ্রামের পরিবেশ নষ্ট হতে দেওয়া হবে না।

বক্তারা আরও বলেন, মাদক ব্যবসায়ীরা নিজেদের কর্মকাণ্ড থেকে সরে না এলে তাঁদের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে। মাদক কেনাবেচার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে। প্রয়োজনে মাদক ব্যবসায়ীদের গ্রাম ছেড়ে চলে যাওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা।

বক্তারা বলেন, মাদক শুধু একজন মানুষের জীবন ধ্বংস করে না, একটি পরিবারকেও পথে বসায়। তরুণ প্রজন্মকে বিপথে ঠেলে দেওয়ার পাশাপাশি সমাজে চুরি, ছিনতাইসহ নানা অপরাধের বিস্তার ঘটায়। মাদকের অর্থ জোগাড় করতে গিয়ে অনেকে অপরাধে জড়িয়ে পড়ে। ফলে মাদকের ভয়াবহ পরিণতি শেষ পর্যন্ত পুরো সমাজকে গ্রাস করে।

তাঁরা বলেন, মাদক নির্মূলে শুধু পুলিশের অভিযানের ওপর নির্ভর করলে চলবে না। পরিবার, সমাজ, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নিতে হবে।

সমাবেশ থেকে মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বক্তারা স্পষ্ট করে বলেন, কয়েকজন মাদক ব্যবসায়ীর কাছে একটি গ্রামের ভবিষ্যৎ জিম্মি থাকতে পারে না। মাদকের বিরুদ্ধে এ সামাজিক প্রতিরোধ অব্যাহত রাখারও প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

১ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

১ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১১ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।