আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে বিভিন্ন মামলায় ৮ জন গ্রেফতার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে বিভিন্ন মামলায় ৮ জন গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৮ জনকে গ্রেফতার করেছে। ৯ আগস্ট রবিবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসে। গ্রেফতার কৃতদের মধ্যে মাদক ব্যবসায়ী, মাদক সেবী, মাদক মামলা, মারামারি মামলা ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী রয়েছে।
জানাগেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিক নির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিট একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় আলমডাঙ্গার হাপানিয়া ক্যাম্প পুলিশের এসআই মোরশেদ আলী, আলমডাঙ্গার থানার এসআই নিয়ামুল হক, এসআই কাজী শফিকুল ইসলাম, এসআই ইমরান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বিভিন্ন এলাকায় মাদক, চোরাচালানসহ অন্যান্য মামলার আসামী গ্রেফতারের অভিযান চালায়।
অভিযানে আলমডাঙ্গা থানার শ্রীরামপুর জামাল ব্রিজের নিকট থেকে বকসিপুর গ্রামের কুরবান মিস্ত্রির ছেলে রবিউল ইসলামকে(৩৬) ১শ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করে। গোকুলখালী পশুহাটের সামনে থেকে দামুড়হুদা উপজেলার গোপিনাথপুর গ্রামের খালপাড়ার মৃত আনোয়ার হোসেনের ছেলে শরিফুল ইসলামকে(৩৫) গাঁজাসহ গ্রেফতার করে। তার নিকট থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করে। একই রাতে আলমডাঙ্গা থানার মাদক মামলার তদন্তে প্রাপ্ত আসামী পৌর এলাকার কোর্টপাড়ার আবু জাফর বাপ্পাকে(৩৭) গ্রেফতার করে। মারামারি মামলার আসামী জেহালা ইউনিয়নের দায়পাড়া গ্রামের ইসরাইলের ছেলে ইব্রাহিম হোসেনকে(২২) গ্রেফতার করে নিয়ে আসে।
গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী কুমারী গ্রামের মাস্টারপাড়ার মৃত আকমান মন্ডলের ছেলে শাকের আলী, নতিডাঙ্গা গ্রামের মৃত কাসেদ আলীর ছেলে আমিরুল ইসলাম, পৌর এলাকার আনন্দধাম এলাকার আরজান মালিথার ছেলে রনি মালিথা ও একই এলাকার ফনি দাসের ছেলে পরেশ কুমার দাসকে গ্রেফতার করে নিয়ে আসে। ১০আগস্ট সোমবার তাদের আদালতে সোপর্দ করেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট
৩৬ সেকেন্ড আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধারে বিভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অবৈধ সার
১০ মিনিট আগে
বিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু
১১ ঘন্টা আগে