আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুলাল ও জিয়াউর রহমান গ্রেফতার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুলাল ও জিয়াউর রহমান গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুলাল ও জিয়াউর রহমানকে গ্রেফতার করেছে। ১৫ অক্টোবর বৃহস্পতিবার রাতে এরশাদপুর মকবুল মোড় এলাকা থেকে তাদেরদজনকে গ্রেফতার করে।
জানাগেছে, আলমডাঙ্গা কালিদাসপুর ইউনিয়নের কালিদাসপুর দক্ষিনপাড়ার নুর আলমের ছেলে একাধিক মাদক ও চুরি মামলার আসামী দুলাল হোসেন(৩৫) ও পৌর এলাকার এরশাদপুর গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে জিয়াউর রহমান(৩৩) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তারা দুজন এলাকায় খুচরা ও পাইকারি মাদক বিক্রয় করে বেড়ায়। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই নাসির উদ্দিন মোল্লা সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের দুজনকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট
১ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধারে বিভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অবৈধ সার
১১ মিনিট আগে
বিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু
১১ ঘন্টা আগে