লগইন
আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান ১৭ পিস ট্যাপেন্টাডলসহ ২ যুবক গ্রেফতার
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০২ অক্টোবর, ২০২৬ | ০৬:০৯ বিকাল ৩০৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান ১৭ পিস ট্যাপেন্টাডলসহ ২ যুবক গ্রেফতার

আলমডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে। শুক্রবার (২ অক্টোবর) তাদেরকে নওদাবন্ডবিল এলাকার গ্রেফতার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 গ্রেফতারকৃতরা হলেন আলমডাঙ্গা পৌরসভার নওদা বন্ডবিল গ্রামের মৃত কামাল মণ্ডলের ছেলে রনি (২৭) এবং একই এলাকার মো. সিদ্দিকের ছেলে রাজন (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) এসএম নিয়ামুল হকের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নওদাবন্ডবিল এলাকায় সন্দেহভাজন দুই যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে রনি ও রাজনকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় এসআই (নিঃ) এসএম নিয়ামুল হক বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক)/৪০/৪১ ধারায় মামলা করেন। মামলাটি আলমডাঙ্গা থানার মামলা নং-০৩, তারিখ ২ অক্টোবর ২০২৬।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্রেফতারকৃত দুই আসামিকে শুক্রবারই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

১ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

১ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১১ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।