লগইন
২২ গ্রামের মন্ডল প্রধানদের খানা দিয়ে  মন্ডলী নিলেন পাঁচলিয়া গ্রামের  ছেলে জাহিদ হাসান রেন্টু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ জানুয়ারী, ২০২১ | ১২:০০ রাত ১৫৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
২২ গ্রামের মন্ডল প্রধানদের খানা দিয়ে মন্ডলী নিলেন পাঁচলিয়া গ্রামের ছেলে জাহিদ হাসান রেন্টু

২২ গ্রামের মন্ডল প্রধানদের খানা দিয়ে আনুষ্ঠানিকভাবে মন্ডলী নিলেন আলমডাঙ্গার পাঁচলিয়া গ্রামের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম জামাল উদ্দিন কমান্ডারের মেজো ছেলে জাহিদ হাসান রেন্টু। গত ১৭ জানুয়ারী ২২ গ্রামের প্রধান মন্ডলরা আনুষ্ঠানিকভাবে রেন্টুকে পত্রধারী মন্ডলী প্রধান ও ২২ গ্রামের মন্ডলদের আজীবন সভাপতি ঘোষনা করে গলায় ফুলের মালা পরিয়ে স্বীকৃতি দেন। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম জামাল উদ্দিন কমান্ডার ২২ গ্রামের মন্ডলদের সভাপতি ছিলেন। তার মৃত্যুর পর তার মেজো ছেলে উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহিদ হাসান রেন্টু দায়িত্ব গ্রহণ করেন।


২২ গ্রামের মন্ডল প্রধানদের সাধারন সম্পাদক ডা. মানোয়ার হোসেনের সভ্পাতিত্বে বক্তব্য রাখেন মন্ডল প্রধান মিজানুর রহমান, জামাল উদ্দিন, ডা. শুকুর আলী, আব্দুল খালেক, আব্দুর রশিদ কালু, আব্দুল লতিফ তোতা, আনিসুর রহমান মাস্টার, শেখ ইদ্রিস আলী মাস্টার, মতিয়ার রহমান, কলম মাস্টার, আরিফুল ইসলাম, আব্দুল জলিল, তোফাজ্জেল হোসেন, রেজাউল করীম, মনিরদ্দিন মেম্বার। মন্ডল আব্দুল রশিদের উপস্থাপনায় প্রায় ২শ মন্ডল উপস্থিত ছিলেন।

গত ১৬ জানুয়ারী আলমডাঙ্গা পাঁচলিয়া গ্রামের বীর সন্তান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম জামাল উদ্দিন কমান্ডার, তার স্ত্রী মরহুমা জাহানারা বেগম ও বড় ছেলে জাহাঙ্গীর আলম পিন্টু মেম্বারের কুলখানি অনুষ্ঠিত হয়। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম জামাল উদ্দিন কমান্ডারের ৫ ছেলে উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহিদ হাসান রেন্টু, সাবেক কাউন্সিলর জেহন আলী সেন্টু, জহির রায়হান, কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন ও ছোট ছেলে আব্দুর জব্বার লিপু মিলে পিতা-মাতা ও বড় ভাইয়ের কুলখানির আয়োজন করেন।


উল্লেখ্য: যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম জামাল উদ্দিন কমান্ডার ২০১৮ সালের ২০ অক্টোবর বার্ধক্য জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। ১ বছর যেতে না যেতেই মরহুম জামাল উদ্দিন কমান্ডারের বড় ছেলে জাহাঙ্গীর আলম পিন্টু মেম্বার ২০১৯ সালের ২৫ নভেম্বর স্টোক জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে। স্বামী ও বড় ছেলের মৃত্যুর ২১ মাসের মাথায় ২০২০ সালের ১১ আগস্ট মরহুম জামাল উদ্দিন কামান্ডারের স্ত্রী জাহানারা বেগম স্টোক জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রেমিক, তাঁর বাবা ও বন্ধুকে উলঙ্গ করে রাস্তায় হাঁটাল কিশোরীর পরিবার

৩ ঘন্টা আগে
প্রেমিক, তাঁর বাবা ও বন্ধুকে উলঙ্গ করে রাস্তায় হাঁটাল কিশোরীর পরিবার

রাজধানীতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা শুরু ২৬ নভেম্বর

৩ ঘন্টা আগে
রাজধানীতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা শুরু ২৬ নভেম্বর

প্রশ্নপত্র ফাঁস: নিউজ না করার জন্য জামায়াত নেতার হুমকি

১০ ঘন্টা আগে
প্রশ্নপত্র ফাঁস: নিউজ না করার জন্য জামায়াত নেতার হুমকি

প্রথমবার বর্ষসেরা হ্যারি কেইন, নারীদের মুকুট পুতেয়াসের

১০ ঘন্টা আগে
প্রথমবার বর্ষসেরা হ্যারি কেইন, নারীদের মুকুট পুতেয়াসের

কুষ্টিয়া জিলা স্কুলে নয়, আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলের সমাবেশের শর্তসাপেক্ষ অনুমতি প্রশাসনের

১০ ঘন্টা আগে
কুষ্টিয়া জিলা স্কুলে নয়, আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলের সমাবেশের শর্তসাপেক্ষ অনুমতি প্রশাসনের

ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

১২ ঘন্টা আগে
ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ

১২ ঘন্টা আগে
৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ

আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

১৬ ঘন্টা আগে
আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

১৬ ঘন্টা আগে
ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

১৯ ঘন্টা আগে
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।