সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
২য় বারের মত নৌকা প্রতিক পাওয়ায় এমপি ছেলুন জোয়ার্দ্দারের সাথে সৌজন্য সাক্ষাতে হাসান কাদির গনু
আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে ২ বারের মত আওয়ামীলীগের দলীয় (নৌকা প্রতিকে) মনোনিত হওয়ার পর মেয়র হাসান কাদির গনু চুয়াডাঙ্গা -১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
১৫ জানুয়ারী সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ৩ বারের নির্বাচিত পৌর মেয়র ২ বারের মত পৌর নির্বাচনে দলীয় নৌকা প্রতিক পাওয়ার এমপি ছেলুন জোয়ার্দ্দারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সৌজন্য সাক্ষাত করেন।
সাক্ষাৎকালে আলমডাঙ্গা পৌরসভার নির্বাচন ও রাজনীতি বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, আলমডাঙ্গা পৌর নির্বাচনে নৌকা প্রতিককে বিজয়ী করতে দলের সকলকে সাথে নিয়ে কাজ করতে হবে। সকল ভোটারদের সাথে সাক্ষাত করতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন – উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী রবিউল হক, ক্রিড়া সম্পাদক ও বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিদ, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার প্রমুখ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
প্রশ্নপত্র ফাঁস: নিউজ না করার জন্য জামায়াত নেতার হুমকি
১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার
২০ ঘন্টা আগে