লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ অক্টোবর, ২০২৫ | ১২:০০ রাত ৬৮ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
হাফেজরা সমাজ ও জাতির নৈতিক দিকনির্দেশক-  হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে-অ্যাড রাসেল

আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়ন জামায়াতের আয়োজনে বাদেমাজু মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ৪২ জন কোরআনের হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর শনিবার সকাল ১০টায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ডাউকি ইউনিয়ন জানায়াতের আমীর সজিবুর রহমানের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

প্রধান আলোচক অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল তার বক্তব্যে বলেন, যারা কোরআন মুখস্থ করেছে, তারা আল্লাহর নির্বাচিত বান্দা। হাফেজরা কেবল কোরআনের হেফাজতকারীই নন, তারা সমাজ ও জাতির নৈতিক দিকনির্দেশক। কোরআনের আলো ছড়িয়ে দেয়ার মাধ্যমে সমাজে ইনসাফ, শান্তি ও ন্যায় প্রতিষ্ঠিত হবে। কোরআন শেখা ও তা অনুযায়ী জীবন গড়া এই ইমানি দায়িত্ব একে অপরের পরিপূরক।

তাই তোমরা কোরআনের হাফেজ হয়ে সমাজ বিচ্ছিন্ন হওয়া যাবে না। বরং এই জ্ঞানের আলো দিয়ে অন্যদের জীবন আলোকিত করতে হবে। জাতি নৈতিক সংকটে ভুগছে। এ পরিস্থিতিতে কোরআনের শিক্ষাই পারে আমাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনতে।

আমরা যদি আল্লাহর বাণীকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করতে পারি, তবে ইনশাআল্লাহ ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু, উপজেলা আমির প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা সেক্রেটারি মামুন রেজা ও সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা মসজিদ মিশন ও ওলামা মাশায়েখ সভাপতি মাওলানা আব্দুল মান্নান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উ হাফেজে কোরআনদের অভিভাবকসহ অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে হাফেজদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেয়া হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

আগুন | আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

মাদক | আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

২৩ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

১ দিন আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

১ দিন আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

১ দিন আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

২ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।