লগইন
সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩১ জুলাই, ২০২০ | ১২:০০ রাত ৩২২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বাংলাদেশ
সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

ঈদের ছুটিতে শুক্রবার সপরিবার নিজ গ্রাম সুনামগঞ্জ ফিরছিলেন মৌলভীবাজারের কমলগঞ্জে কর্মরত ব্র্যাক আদমপুর শাখার ব্যবস্থাপক স্বপন কুমার সরকার (৫০)। কিন্তু তাদের আর ঈদের আনন্দ উপভোগ করা হলো না। প্রাণ কেড়ে নিল একটি বাস, স্বপন কুমার, স্ত্রী লাভলী রানী ও দুই ছেলে ও কার চালকের। ঘটনাস্থলেই প্রাণ হারালেন ৫ জন। ছোট ছেলে মুমূর্ষু অবস্থায় ওসমানী মেডিক্যাল হাসপাতালে ভর্তি রয়েছে।তার অবস্থা সংকটাপন্ন। নিহতের মধ্যে কার চালকের বাড়ি কমলগঞ্জে গোবিন্দপুর ও বাকী ৪ জনের বাড়ি দিরাই সুনামগঞ্জ। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৮টায় সিলেট ওসমানী নগরের তাজপুর এলাকার লামা বাজার নামক স্থানে।

ব্র্যাক কমলগঞ্জ শাখার সূত্র জানায়, ঈদের ছুটিতে ভানুগাছ বাজার থেকে একটি প্রাইভেট কার ভাড়া করে সকাল ৭টায় আদমপুর অফিস থেকে ব্যবস্থাপক স্বপন কুমার সরকার, স্ত্রী লাভলী সরকার (৪২), বড় ছেলে সৌরভ দাস, মেজ ছেলে স্বাধীন দাস ও ছোট ছেলে প্রবীন দাসকে নিয়ে গ্রামের বাড়ি সুনামগঞ্জ যাচ্ছিলেন। 

শুক্রবার সকাল সাড়ে ৮টায় সিলেটের ওসমানী নগর এলাকার তাজপুর নামক জায়গায় ঢাকাগামী দূরপাল্লা যাত্রীবাহী বাস এনা পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে কারটি গাড়ির সামনে ঢুকে পড়ে। গাড়িচাপায় ঘটনাস্থলেই প্রাইভেট কারের ভেতর ব্র্যাক কর্মকর্তা স্বপন কুমার সরকার, স্ত্রী লাভলী সরকার, দুই ছেলে ও কার চালক আবুল হাসেম নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দল ছুটে এসে নিহতের উদ্ধার করে।

ওসমানী নগর হাইওয়ে পুলিশের ওসি মোবাইলে ফোনে ঘটনার নিশ্চিত করে বলেন, লাশগুলো ময়না তদন্ত করার জন্য মর্গে নেওয়া হয়েছে। বিকালে লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।

স্বপন কুমার সরকারের এক ছেলেকে আহত অবস্থায় উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সংবাদে কমলগঞ্জে ব্র্যাক পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। কমলগঞ্জে কার চালক আবুল হাসেমের গ্রামের বাড়ি আলীনগরে গোবিন্দপুরে চলছে শোকের মাতম। নিহতের এক মেয়ে ও দুই ছেলে রয়েছে। নিহত কার চালকের ভগ্নিপতি আব্দুল জলিল জানান, তার বোনের জামাই লাশ আনতে সিলেট রওয়ানা দিয়েছেন দুপুরে। ঈদের আনন্দ এখন দুঃখে পরিণত হলো।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ফিরোজা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও লোকমান হোসেন প্রাইভেট হাসপাতালে ৭৫ হাজার টাকা জরিমানা : দুইটি ক্লিনিকের কার্যক্রম বন্ধের নির্দেশ

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ফিরোজা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও লোকমান হোসেন প্রাইভেট হাসপাতালে ৭৫ হাজার টাকা জরিমানা : দুইটি ক্লিনিকের কার্যক্রম বন্ধের নির্দেশ

আনন্দ-অশ্রুতে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

১০ ঘন্টা আগে
আনন্দ-অশ্রুতে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

আলমডাঙ্গায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ নেতা মামুন গ্রেপ্তার

১৩ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ নেতা মামুন গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন চেষ্টার অভিযোগে মাদরাসাশিক্ষক কারাগারে

১৪ ঘন্টা আগে
কুষ্টিয়ার দৌলতপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন চেষ্টার অভিযোগে মাদরাসাশিক্ষক কারাগারে

নিরপেক্ষ তদন্তের দাবি জামায়াতের

১৪ ঘন্টা আগে
নিরপেক্ষ তদন্তের দাবি জামায়াতের

ঝিনাইদহে দেবী বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হলো শারদীয় দুর্গোৎসব

১৫ ঘন্টা আগে
ঝিনাইদহে দেবী বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হলো শারদীয় দুর্গোৎসব

ঝিনাইদহে আইনমন্ত্রী

১৫ ঘন্টা আগে
ঝিনাইদহে আইনমন্ত্রী

মেহেরপুরে উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে সমাপ্তি শারদীয় দুর্গোৎসবের

১৭ ঘন্টা আগে
মেহেরপুরে উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে সমাপ্তি শারদীয় দুর্গোৎসবের

পূজার পথে নারীদের স্বর্ণালংকার ও মোবাইল লুট

১৮ ঘন্টা আগে
পূজার পথে নারীদের স্বর্ণালংকার ও মোবাইল লুট

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।