সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুরে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণের উদ্বোধন
মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বছরের প্রথম দিনেই নতুন পাঠ্যবই বিতরণের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে মেহেরপুর এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণের উদ্বোধন করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্রী ফরহাদ হোসেন জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণের উদ্বোধন করেন।
জেলা প্রশাসক ড,মোহম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও শিক্ষা গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ তাজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা বিভাগের খুলনা বিভাগীয় উপপরিচালক মাহাবুব এলাহি।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম,পি পি পল্লব ভট্টাচার্য ।বই বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তৌফিকুর রহমান,সহকারী কমিশনার মোঃ নাহিদ হোসেন, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু,সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দীন, মেহেরপুর এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইয়াসিন আলি শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
সাফল্যের জয়গান: আলমডাঙ্গা একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের রাজসিক সংবর্ধনা
১ সপ্তাহ আগে
সমাজসেবক, শিক্ষানুরাগী, লেখক, ও চিকিৎসক ডা. আবদুস সাত্তারের বর্ণাঢ্য কর্মময় জীবন
১ সপ্তাহ আগেযুক্তরাষ্ট্রে এসিআই মর্টার ওয়ার্কেবিলিটি প্রতিযোগিতায় চুয়েট দলের গৌরবময় প্রথম স্থান
১ সপ্তাহ আগে