লগইন
মহেশপুরে সংখ্যালঘুদের নাম ব্যবহার করে দখলদারদের জমি দখলের চেষ্টা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ অক্টোবর, ২০২০ | ১২:০০ রাত ১৪৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
মহেশপুরে সংখ্যালঘুদের নাম ব্যবহার করে দখলদারদের জমি দখলের চেষ্টা


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুরনন্দপুর গ্রামের হালদারপাড়ায় পুরনন্দপুর গ্রামের মৃত শফি উদ্দিন খানের মেয়ে জেনিয়া সোহানী খান বুলবুলি পৈত্রিক এবং ক্রয় সুত্রে পাওয়া সম্পত্তির কিছু অংশ এলাকার জনগনের স্বার্থে রাস্তায় দান করেন। সেই সাথে ১৫ বছর আগে ভারত থেকে আসা সেবা হালদার, দিলীপ হালদার ও শীতল হালদারদের ঘরবাড়ি বানানোর কোন থাকার জায়গা না থাকায় মানবিক কারনে তাদেরকে থাকার জন্য ১৪৪ নং পুন্দরপুর মৌজার ৩৬৫১ নং দাগে ১৭ শতক জমির মধ্যে উত্তর পাশে ১২ শতক জমিতে ঘর বানিয়ে দিয়ে থাকার অনুমতি দেন।

জেনিয়া সোহানী খান বুলবুলি জানান, পরবর্তীতে সেবা হালদার প্রায় তার মায়ের কাছে কান্নাকাটি করে জমি লিখে দিতে বলেন। ফলে মেজো ভাই ও মা ২০১৭ সালে ৩৬৫১ দাগের উত্তর পাশ উল্লেখ করে ১২ শতক জমি সেবা হালদার দিলীপ হালদানের নামে লিখে দেন। বাকী ৫ শতক তার নামে থাকে। বড় ভাই ২০১৫ সালের ডিসেম্বর মাসে বুলবুলির নামে দক্ষিন পাশ উল্লেখ করে জমি লিখে দেয়। ১৯৯৮ সালে এই ৫ শতক জায়গাতে শিশু গাছ রোপন করে বাশের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়। পৈতিক সুত্র পাওয়া এবং ক্রয় কৃত সুত্রে এই বাগান এবং ৫ শতক জমির মালিক বুলবুলি নিজে।

২০১৮ সালে ২ মে দিলীপ হালদার এলাকার কিছু ভুমিদস্যু ও সন্ত্রাসীর সহযোগিতায় বুলবুলির শিশু বাগান কেটে ৫ শতক জমির উপর জোরপুর্বক টিনের ছাউনি দিয়ে ঘর তৈরি করে। খবর পেয়ে বুলবুলি ঢাকা থেকে বাড়িতে এসে ২০১৮ সালের ৬ মে মহেশপুর থানায় একটি অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে ৮ মে থানা কর্তৃক নালিশী ঐ জমিতে সালিশ করে। সালিশে উপস্থিত ছিলেন মহেশপুর থানার তৎকালীন ওসি, স্থানীয় সাবেক চেয়ারম্যান গোলাম হায়দার নান্টু, বাচ্চু মেম্বার. বাচ্চু খলিফা, সাজ্জাত ও হিন্দু সমাজের খুদিরাম, কালিচরন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শালিসে উপস্থিত গন্যমান্য ব্যক্তিদের সামনে দখলদার দিলীপ হালদার ২০১৮ সালের ৩০ অক্টোবর পর্যন্ত জমি খালি করার সময় নিয়েছিলেন। সময় পার হয়ে গেলেও তিনি জমি খালি না করায় বুলবুলি মহেশপুর ইউ.এনও বরাবর ২০১৯ সালের ২৫ ফেব্রয়ারি অভিযোগ করলে ইউএনও ৮ মে নোটিশ প্রদান করেন। বুলবুলি নারী হয়েও পরপর দুই বার ঢাকা থেকে এসে শুনানীতে অংশ নিরেও দখলদার দিলীপ হালদারা উপস্থিত হয়নি। বুলবুলির অভিযোগ, দখলদার দিলীপ হালদার গংদের বৈধ কোন কাগজপত্র নেই। এই জমি তার পৈত্রিক ও ক্রয়সুত্রে প্রাপ্ত। দিলীপ হালদারের পক্ষে কিছু লোভী মানুষ টাকা পয়সা খেয়ে বুলবুলির জমিতে অস্থায়ী ঘরবাড়ি করে দখল দেখানোর চেষ্টা চালাচ্ছে। গ্রামবাসি জানান, এই জমি নিয়ে সংখ্যালঘুদের উচ্ছেদের কোন প্রশ্নই আসেনা। উদ্দেশ্যপ্রনোদিত হয়ে দিলীপ হালদারের পক্ষে কিছু ব্যক্তি মিথ্যাচার করে জনমনে বিভ্রান্তির চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে গ্রামবাসির অভিযোগ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, আহত ৩

উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

২ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে 'এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬'-এর পর্দা উঠল

এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

৩ ঘন্টা আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা

আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ

জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

৪ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা

দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গার শ্রীরামপুর প্রবাসীর স্ত্রী ঘরে রঙ্গলীলা করতে এসে কাপড় খুলে পালালেন সোহেল

রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

৫ ঘন্টা আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার

আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে জরিমানা ৩দিন না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে জরিমানা ৩দিন  না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড

উর্বরতা ও পরিবেশ হুমকির মুখে

৭ ঘন্টা আগে
উর্বরতা ও পরিবেশ হুমকির মুখে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।