লগইন
ঢাকায় লিটলম্যাগ আন্দোলনের 'ম্যাগাজিন উৎসব' ‌অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ অক্টোবর, ২০২৩ | ১২:০০ রাত ৩১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঢাকা বিভাগ
ঢাকায় লিটলম্যাগ আন্দোলনের 'ম্যাগাজিন উৎসব' ‌অনুষ্ঠিত

আজ ১৩ অক্টোবর ২০২৩ শুক্রবার, বাদ জুমআ জাতীয় মসজিদ বাইতুল মোকাররম প্রাঙ্গণে ইসলামী বইমেলায় নয়া প্রভাত আয়োজিত লিটলম্যাগের সমন্বিত প্লাটফর্ম 'লিটলম্যাগ আন্দোলনে'র
'ম্যাগাজিন উৎসব' ‌অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পত্রিকা পরিষদের সভাপতি ও মাসিক আদর্শ নারীর সম্পাদক মাওলানা আবুল হাসান শামসাবাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি ও ঔপন্যাসিক সায়ীদ উসমান, শিশু সাহিত্যিক নকীব মাহমুদ, লেখক মুফতী আব্দুল্লাহ ফিরোজী।

সাঈদ আবরার ও এনায়েতুল্লাহ ফাহাদের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সঞ্চালনা করেন তাশরিফ মাহমুদ ও জায়েদ খান। বিশটি ম্যাগাজিনের অংশগ্রহণে অনুষ্ঠিত এ 'ম্যাগাজিন উৎসবে' বেশ কটি লিটলম্যাগের মোড়ক উন্মোচন হয়।

এছাড়াও সম্পাদক মতবিনিময় অধিবেশনে সম্পাদক মন্ডলীর মধ্যে বক্তব্য রাখেন, প্রতিভার সম্পাদক উবাইদুল হক খান, স্বপ্নবুননের যায়েদ খান, নবাঙ্কুরের রিজওয়ান আবু জর, তারাফুলের সাজ্জাদুর রহমান, যুবকণ্ঠের আরাফাত নুর, পেরেকের আব্দুস নামাদ আজিজ, স্বপ্নতরীর সোহাইল মারজান, স্বপ্নকাননের মাহমুদ হাসান, চিন্তানামার কিফায়াতুল্লাহ বিন সাইফ, উবায়দুল্লাহ মাহমুদ, সমীহার এফাজ মোবারক, যুগবাহকের রুহুল আমিন, কুচকাওয়াজের হুসাইন মোহাম্মদ, ভাজপত্রের লাবীব হুমাইদী, আল-হাদীর আব্দুল্লাহ আল মামুন, স্বপ্নর ইসহাক আমীন, স্বপ্নস্বনের রহমতুল্লাহ রিফাত, হালচালের মুর্শিদুল আলম, জাগ্রতকন্ঠের শফি মাহমুদ-সহ বিভিন্ন ম্যাগাজিনের সম্পাদকগণ।

উল্লেখ্য, এ উৎসবের মূল আয়োজক নয়া প্রভাত সম্পাদক এনায়েতুল্লাহ ফাহাদের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কালিয়াবকরি গ্রামে। বর্তমানে সে ঢাকা জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসায় দাওরায়ে হাদীস অধ্যয়ন রত। তার বাবার নাম মাওলানা এনামুল হক। তিনি এখন চুয়াডাঙ্গা শহরের সিএন্ডবি পাড়ায় নিজ বাড়িতে বসবাস করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

৬ ঘন্টা আগে
তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

লাখো মানুষের প্রতিবাদ

৬ ঘন্টা আগে
লাখো মানুষের প্রতিবাদ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

১০ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১০ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

১১ ঘন্টা আগে
১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

১১ ঘন্টা আগে
কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১৪ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

১৪ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

১৫ ঘন্টা আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

১৫ ঘন্টা আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।