লগইন
উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগ করে সদস্য পদ বাতিল ও শপথ গ্রহন স্থগিতের দাবী
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ জানুয়ারী, ২০২২ | ১২:০০ রাত ২৩১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগ করে সদস্য পদ বাতিল ও শপথ গ্রহন স্থগিতের দাবী



স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ফুটবল প্রতিক নিয়ে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন খোকন সরকার। ভোট শেষে ফলাফলে দেখা গেছে ফুটবল প্রতিক নিয়ে বিজয়ী হয়েছে কামরুজ্জামান নামে এক প্রার্থী। খবরটি শুনতে আবাক লাগলেও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়ন পরিষদের নির্বাচনে এমন আজব প্রার্থীর সন্ধান মিলেছে। বিজয়ী কামরুজ্জামান রাখালগাছি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নরদহি গ্রামের আবদুল মান্নানের ছেলে। তথ্য নিয়ে জানা গেছে, গত বছরের ২৮ নভেম্বর কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের নির্বাচনে কাগজ কলমে প্রতিদ্বন্দিতা করেন কামরুজ্জামান।

প্রতিক বরাদ্দের পর ফুটবল মার্কা নিয়ে তিনি ‘খোকন সরকার’ নামে পোস্টার ছেপে ওয়ার্ড ব্যাপী বিতরণ করেন। নির্বাচনে ফুটবল প্রতিক বিজয়ী হলেও রেজাল্ট সীটে খোকন সরকারের স্থলে নাম লেখা হয় কামরুজ্জামানের। নির্বাচনী কাগজপত্রে এমনকি ভোটার তালিকাও ওই ওয়ার্ডে ‘খোকন সরকার’ নামে কোন প্রার্থীর অস্তিত্ব নেই। নির্বাচন সম্পন্ন হওয়ার ৩৫দিন পর ঘটনাটি জানাজানি হয়ে পড়লে প্রতিদ্বন্দি মেম্বর প্রার্থীরা আইনগত পদক্ষেপ নিতে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে উপযুক্ত তথ্য প্রমানসহ অভিযোগ দায়ের করেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এর পরিপত্রের ৪ নং ধারায় হ্যন্ডবিল, লিফলেট ও পোস্টার ব্যবহার সংক্রান্ত বিধি নিষেধের ৫ উপধারায় বলা হয়েছে “নির্বাচনী প্রচারণায় কোন প্রতিদ্বন্দি প্রার্থী নিজ ছবি ও প্রতিক ব্যাতিত অন্য কারো নাম, ছবি ও প্রতিক ব্যবহার করতে পারবে না। বিজয়ী কামরুজ্জামান ‘খোকন সরকার’ নাম ব্যবহার করে নীতিমালা ভঙ্গ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে রাখালগাছি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে প্রতিদ্বন্দিতাকারী প্রার্থী আবুল কাশেম কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগ করে সদস্য পদ বাতিল ও শপথ গ্রহন স্থগিতের দাবী জানিয়েছেন।

অভিযোগ পত্রে তিনি উল্লেখ করেছেন বিজয়ী প্রার্থী কামরুজ্জামান ‘খোকন সরকার’ নাম দিয়ে পোস্টার ছেপে ও বিতরণ করে ভোটারদের সঙ্গে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গ করেছেন। বিষয়টি নিয়ে ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকার্তা আবদুস সালেক রোববার জানান, ভুল করে অনেক প্রার্থী তাদের ডাক নাম ব্যাবহার করে পোস্টার ছাপেন। যদিও এটা ঠিক নয়। প্রার্থীরা যে নামে প্রতিক বরাদ্দ পাবেন, সেই নামেই পোস্টার, হ্যান্ডবিল ও লিফলেট ছাপিয়ে বিতরণ করবেন। তিনি বলেন, গেজেট প্রকাশের আগে কেও অভিযোগ করলে তার প্রতিকার করা ছিল। তিনি বলেন ইতোমধ্যে গেজেট প্রকাশ হয়ে গেছে। তাছাড়া শপথ অনুষ্ঠানও ২/১ দিনের মধ্যে হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

২ ঘন্টা আগে
একটি অদ্ভুত ও হাস্যরসের অভিজ্ঞতা

আব্দুল হান্নান মাসউদ

৩ ঘন্টা আগে
আব্দুল হান্নান মাসউদ

'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

৩ ঘন্টা আগে
'তড়িঘড়ি করে বই ছাপাবেন না, ধরা খাবেন'

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

৪ ঘন্টা আগে
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর দ্বারস্থ ইসরায়েলি বিরোধীরা

ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

৪ ঘন্টা আগে
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ক্যাবের সমীক্ষা

৫ ঘন্টা আগে
ক্যাবের সমীক্ষা

মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

৫ ঘন্টা আগে
মা-বাবাকে নামাজে উৎসাহিত করার কার্যকর ও শ্রদ্ধাপূর্ণ ইসলামী পদ্ধতি

পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

৬ ঘন্টা আগে
পুলিশে সরাসরি ৪ হাজার এসআই নিয়োগ, থাকছে বিশেষ বিসিএসে ৫০০ এএসপির সুযোগ

গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

৬ ঘন্টা আগে
গভীর রাতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

৭ ঘন্টা আগে
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের আহ্বান গোলানের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।