লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ নভেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ৭০ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন লক্ষে আলমডাঙ্গায় “পাট বীজ চাষী প্রশিক্ষণ“ অনুষ্ঠিত

উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন সম্প্রসারণ প্রকল্পের আওতায় “পাট বীজ চাষী প্রশিক্ষণ-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর ২০২৫) সকালে আলমডাঙ্গা উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে।


প্রশিক্ষণ উদ্বোধণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মেহেদী ইসলাম। এসময় তিনি বলেন, কৃষকরা যেন উন্নত জাতের বীজ ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অধিক ফলন অর্জন করতে পারেন, সে লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ ও প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। পাট বাংলাদেশের ঐতিহ্যের প্রতীক এই ঐতিহ্য ধরে রাখতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।


স্বাগত বক্তব্য রাখেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আকম হারুন অর রশিদ। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবীদ মাসুদ হোসন পলাশ, পল্লী উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা কামরুল হাসানের উপস্থানায় মডেল মসজিদের ঈমাম মাওলানা মাসুদ কামাল, পাট চাষী মোখলেছুর রহমান, হামিদুল, জহুরুল ইসলাম, উর্মিলা, বিপাশা, মাজেদা, জেসমিনসহ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের এলাকার পাট চাষীরা অংশগ্রহণ করেন।


কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ বলেন, ভালো মানের পাট বীজ ব্যবহার করলে উৎপাদন যেমন বাড়ে, তেমনি পাটের গুণগত মানও উন্নত হয়। সময়মতো জমি প্রস্তুত, সার প্রয়োগ ও রোগবালাই ব্যবস্থাপনায় সচেতন হতে হবে।
পল্লী উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা বলেন, পাট চাষের সঙ্গে গ্রামীণ অর্থনীতির গভীর সম্পর্ক রয়েছে। সঠিক প্রশিক্ষণ ও সরকারি সহায়তা কাজে লাগাতে পারলে চাষীরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।


বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার ও উন্নত মানের বীজের মাধ্যমে পাট উৎপাদনে গুণগত পরিবর্তন আনা সম্ভব। সরকার পাট শিল্প পুনরুজ্জীবনে এবং চাষীদের সহায়তায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।


অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পাটের তৈরী ব্যাগ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

২ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

২০ ঘন্টা আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

১ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

১ দিন আগে
আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

দূর্ঘটনা | আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

১ দিন আগে
আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

২ দিন আগে
শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

জাতীয় নির্বাচন | শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

২ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।