সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ মাদক সেবীর জেল ও জরিমানা
আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ মাদক সেবীর জেল ও জরিমানা করেছে। ১৯ জানুয়ারী সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী নির্বাহী ম্যাজিষ্ট্রেড হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার আনন্দধামের পিন্টু আলীর ছেলে বাচ্চু(২৫) দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য সেবন করে আসছিল। ১৯ জানুয়ারী সন্ধ্যায় ইনজেকশন গ্রহনের পূর্বে আলমডাঙ্গা থানার এসআই কামরুল ইসলাম তাকে আটক করে। আটকের পর তার নিকট থেকে কয়েকটি ইনজেকশন উদ্ধার করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাচ্চুকে মাদক সেবনের অপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
অপরদিকে ভোগাইবদাগী গ্রামে গাংনী তদন্ত কেন্দ্র পুলিশ গাঁজা সেবনের অপরাধে গ্রামের আজিজুল হকের ছেলে সেন্টু আলী(৪০)কে তার বেগুন ক্ষেত থেকে আটক করেছে। এসময় তার বেগুন ক্ষেত থেকে ১ পুরিয়া গাঁজা উদ্ধার করে পুলিশ। আটকের পর উপজেলা নির্বাহী অফিসারের নিকট সংবাদ প্রদান করলে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সেন্টুকে মাদক সেবনের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
প্রশ্নপত্র ফাঁস: নিউজ না করার জন্য জামায়াত নেতার হুমকি
১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার
২০ ঘন্টা আগে