লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ নভেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ৬৫ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় থানাপাড়া মডেল সোসাইটির উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান


‘সংঘবদ্ধতায় শক্তি, সহমর্মিতায় মানবতা’ এই স্লোগানকে সামনে রেখে আলমডাঙ্গা থানাপাড়া মডেল সোসাইটির উদ্যোগে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে থানাপাড়ার রাস্তাঘাট, ড্রেন ও বাড়িঘরের আঙ্গিনার ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
অভিযানে থানাপাড়া মডেল সোসাইটির সদস্যবৃন্দ ছাড়াও শিক্ষক, সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় যুব সমাজ, সমাজসেবক, ব্যবসায়ী ও বিভিন্ন বয়সের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা থানাপাড়ার আমেরিকা প্রবাসী আব্দুল মান্নান জমিদার প্রতিষ্ঠিত “ঐশিকা সামাজিক উন্নয়ন সংস্থা”র গেঞ্জি পরিধান করে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন।


অভিযানে উপস্থিত ছিলেন হারদী এম.এস. জোহা কলেজের সহকারী অধ্যাপক ইদ্রিস আলি খান, এ কে এম ফারুক হোসেন, আশরাফুল আলম, আলমডাঙ্গা কলাকেন্দ্রের সভাপতি ইকবাল হোসেন, আলমডাঙ্গা পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, সহকারী শিক্ষক জয়নাল আবেদিন, ইছাহক আলী, মুছা হক, সাঈদ মোহাম্মদ হিরন, সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, আবু হাসান বাবলু, আবু খায়ের (ছন্টু), ইকবাল বাহার প্রিন্স, নাজমুল হাসান সোহাগ, সুলতানুল আরেফিন তাইফু, মিঠু বিশ্বাস, আবু সায়েম লিপু, লিংকন, লিয়ন, আব্বাস আলি ডন, সাদ্দাম হোসেন, এডভোকেট শাহরিয়ার হোসেন তপু, বাবুল বাহার বাবু, লিটু, রিমন, টিটু, মিজু, সাজুসহ শিক্ষক-শিক্ষার্থী, সমাজকর্মী ও থানাপাড়ার যুব সমাজের অসংখ্য মানুষ।


অভিযান শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান এবং ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ঘোষণা দেন। স্থানীয় বাসিন্দারা জানান, থানাপাড়া মডেল সোসাইটির এই কার্যক্রমে এলাকায় নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা বলেন, “এভাবে সবাই মিলে কাজ করলে আমাদের এলাকা সত্যিই ‘মডেল’ হয়ে উঠবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১১ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১৬ ঘন্টা আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১৭ ঘন্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

১ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

১ দিন আগে
ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

জাতীয় নির্বাচন | ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

১ দিন আগে
জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

জাতীয় নির্বাচন | জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

১ দিন আগে
বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ দিন আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।