লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ নভেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ৬১ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় জমির সীমানায় প্রাচীর নির্মাণ নিয়ে বিরোধ, বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকি

আলমডাঙ্গা উপজেলার কামালপুর মাঠপাড়ায় জমির সীমানা নিয়ে বিরোধের জেরে এক নারীর ওপর হামলার হুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী  শাহানাজ পারভীন (৫০) গত বৃহস্পতিবার দুপুরে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে তিনি জানান, স্বামী মৃত আনছার আলমের মৃত্যুর পর থেকে কামালপুর মাঠপাড়ায় তাদের বাড়ির সামনের খাস জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। স্থানীয় রশিদুল কাহার (৭৫), তার ছেলে নাসিম (২৫) ও তরিকুল (৩০) জোরপূর্বক জমিটি দখলের চেষ্টা চালিয়ে আসছেন।

গত ৩০ অক্টোবর সকালে তারা শাহানাজ পারভীনের বাড়ির জমির সীমানার মধ্যে প্রাচীর নির্মাণ শুরু করেন। বাধা দিলে লাঠি ও রামদা নিয়ে হত্যার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ আছে।

শাহানাজ পারভীন জানান, শুক্রবারও তারা জোর করে কাজ শুরু করলে পুলিশ গিয়ে কাজ বন্ধ করে দেয়। কিন্তু পরে পুলিশ চলে গেলে আবারও নির্মাণকাজ চালানো হয়। এসময় বাধা দিতে গেলে পুনরায় হুমকি দেওয়া হয়।

তিনি আরও বলেন, “এখন প্রায় প্রতিদিনই তারা গালাগাল ও প্রাণনাশের হুমকি দিচ্ছে।” স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় থানায় অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, অভিযোগটি তদন্তের জন্য গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

২ ঘন্টা আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আলমডাঙ্গায় ভোট দিতে গিয়ে নিঃস্ব মা: পুকুরে ডুবে শিশুর মৃত্যু

৫ ঘন্টা আগে
আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

আজ কিস ডে | আভিজাত্য থেকে গভীর অনুরাগ: জেনে নিন চুম্বনের বৈচিত্র্য ও ইতিহাস

৫ ঘন্টা আগে
প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

জাতীয় নির্বাচন | প্রতীক না নামানোয় আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াত কর্মীকে জরিমানা

৬ ঘন্টা আগে
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জাতীয় নির্বাচন | জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

৬ ঘন্টা আগে
দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

জাতীয় নির্বাচন | দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভোট (ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল)

৬ ঘন্টা আগে
ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

জাতীয় নির্বাচন | ভোটকেন্দ্রের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় ভোটকেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ জামায়াত নেতা আটক

৮ ঘন্টা আগে
৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৩ সন্তানকে হত্যার পর দম্পতির আত্মহত্যা

৮ ঘন্টা আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।