লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ ডিসেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ৮৪ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় চুরি হওয়া ব্যাটারিচালিত পাখিভ্যান উদ্ধারসহ চোরচক্রের ৪ সদস্য গ্রেফতার

আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রাম থেকে চুরি হওয়া একটি ব্যাটারিচালিত পাখি ভ্যান উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৭ ডিসেম্বর) চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গার খোরদ গ্রামের বাসিন্দা মিলন আলীর একটি ব্যাটারিচালিত পাখি ভ্যান গত ২ ডিসেম্বর দিবাগত রাতে নিজ বসতবাড়ির রান্নাঘরের তালা ভেঙে চুরি হয়ে যায়। এই ঘটনায় মিলন আলী বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি মামলা (মামলা নং-১৯) দায়ের করেন।


চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের নির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বানী ইসরাইলের নেতৃত্বে এসআই মোঃ মিজানুর রহমান ও হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের একটি দল অভিযানে নামে। তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ একে একে আসামিদের অবস্থান শনাক্ত করে।


গ্রেফতারকৃত আসামিরা হলেন, আলমডাঙ্গার খোরদ গ্রামের সানোয়ার হোসেনের ছেলে উকিল (৪৫),কুস্টিয়া মিরপুরের রানা খুরিয়া গ্রামের হানিফ সর্দারের ছেলে রেন্টু ইসলাম (৩০), কুস্টিয়া সদরের বটতল গ্রামের আব্বাস আলির ছেলে ইসমাইল হোসেন (৩০) ও আলি হোসেনের ছেলে সবুজ হোসেন (২৬)।


শনিবার দুপুরে প্রথমে আলমডাঙ্গা থেকে মূল অভিযুক্ত উকিলকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যে কুষ্টিয়ার মিরপুর ও সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বাকি তিনজনকে গ্রেফতার এবং ভিকটিম মিলন আলীর চুরি যাওয়া ভ্যানটি উদ্ধার করা হয়।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বানী ইসরাইল মাথাভাঙ্গাকে জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । আজ রোববার তাদের সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

১ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

১৯ ঘন্টা আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

১ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

১ দিন আগে
আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

দূর্ঘটনা | আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

১ দিন আগে
আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

২ দিন আগে
শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

জাতীয় নির্বাচন | শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

২ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।