লগইন
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দিনমজুর তুফানের মৃত্যু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ জানুয়ারী, ২০২১ | ১২:০০ রাত ৭৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দিনমজুর তুফানের মৃত্যু

 মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ পশুহাটে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল ও মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাইসাইকেল আরোহী দিনমুজুর তুফানের মৃত্যু হয়েছে। ২০ জানুযারী বুধবার সন্ধ্যা ৬ টার দিকে মুন্সিগঞ্জ পশুহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা সড়কের এ দুর্ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জের পারকৃষ্ণপুর গ্রামের মৃত মসলেম আলীর ছেলে দিনমজুর ২ কন্যা সন্তানের জনক তুফান আলী(৩৫) বাইসাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিল।  এসময় মুন্সিগঞ্জ পশুহাট প্রাথমিক বিদ্যালয়ের সামনে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা সড়কে আসলে ঢাকা মেট্রো-ন-১৭-৮৭৬৩ মিনি ট্রাকের ধাক্কায়  বাইসাইকেল আরোহী  তুফান রাস্তায় ছিটকে পড়ে ।  রক্তাত্ব অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। হাসপাতালের কর্মব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ও লাশ হেফাজতে নেন।

অপরদিকে এলাকাবাসী মিনি ট্রাককে ধাওয়া করে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের সহযোগিতায় ট্রাকসহ ড্রাইভার ও হেলপারকে আটক করে। আটককৃতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার সাংহামহো গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে ট্রাক চালক মিলন হোসেন (৩৫) ও একই গ্রামের সাবু আলীর ছেলে  হেলপার আলমগীর হোসেন (২২)।

এ ব্যপারে মুন্সিগঞ্জ ফাড়ি পুলিশের আইসি এসআই আসের আলী ২ জনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

সড়ক দুর্ঘটনায় নিহত যুবক তুফান পেশায় দিনমজুর ছিলো। পরিবারে ছোট দুটি কন্যা সন্তান রয়েছে। তুফানের পিতাকে প্রায় ২৫ বছর আগে সন্ত্রাসীদের হাতে নিহত হন। তুফান ছোটবেলায় পিতাকে হারিয়ে অনেক দুঃখ কষ্টে সংগ্রাম করে মানুষ হয়েছে সে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে দুই কন্যা সন্তান নিয়ে অনিশ্চয়তার প্রহর গুনছে সড়ক দুর্ঘটনায় নিহত তুফানের স্ত্রী হিরা খাতুন। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের লাশ সদর হাসপাতালের হিমঘরে রাখা ছিল। 

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রেমিক, তাঁর বাবা ও বন্ধুকে উলঙ্গ করে রাস্তায় হাঁটাল কিশোরীর পরিবার

৩ ঘন্টা আগে
প্রেমিক, তাঁর বাবা ও বন্ধুকে উলঙ্গ করে রাস্তায় হাঁটাল কিশোরীর পরিবার

রাজধানীতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা শুরু ২৬ নভেম্বর

৩ ঘন্টা আগে
রাজধানীতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা শুরু ২৬ নভেম্বর

প্রশ্নপত্র ফাঁস: নিউজ না করার জন্য জামায়াত নেতার হুমকি

১০ ঘন্টা আগে
প্রশ্নপত্র ফাঁস: নিউজ না করার জন্য জামায়াত নেতার হুমকি

প্রথমবার বর্ষসেরা হ্যারি কেইন, নারীদের মুকুট পুতেয়াসের

১০ ঘন্টা আগে
প্রথমবার বর্ষসেরা হ্যারি কেইন, নারীদের মুকুট পুতেয়াসের

কুষ্টিয়া জিলা স্কুলে নয়, আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলের সমাবেশের শর্তসাপেক্ষ অনুমতি প্রশাসনের

১০ ঘন্টা আগে
কুষ্টিয়া জিলা স্কুলে নয়, আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলের সমাবেশের শর্তসাপেক্ষ অনুমতি প্রশাসনের

ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

১২ ঘন্টা আগে
ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ

১২ ঘন্টা আগে
৯ মাসে ১০৯ শিকার, বিচার ও সুরক্ষায় গভীর উদ্বেগ

আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

১৬ ঘন্টা আগে
আহ্বায়ক মাহিন, সদস্যসচিব আরিফ, নেতৃত্বে রনি

ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

১৬ ঘন্টা আগে
ব্যাহত হচ্ছে ধর্মীয় শিক্ষার পরিবেশ

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

১৯ ঘন্টা আগে
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।